1. dailyainerkantho@gmail.com : admin :
‎সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:২৫|
শিরোনামঃ
রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী

‎সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা

মো: ইফাজ খাঁ , ( মাধবপুর) হবিগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, আগস্ট ১১, ২০২৫,
  • 200 Time View

মো :ইফাজ খাঁ , ( মাধবপুর) হবিগঞ্জ প্রতিনিধিঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

‎ঢাকা সিলেট মহাসড়কের
‎ মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা গোল চত্তরের সামনে রবিবার ১০ই আগষ্ট বিকাল ৫.০০ঘটিকায় এ কর্মসূচির আয়োজন করে মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সদস্যরা। এ সময় হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তিরর দাবী জানান।

‎বক্তারা এ ঘটনাকে শুধু একজন মানুষকে হত্যা নয়, বরং সত্য, স্বাধীনতা ও ন্যায়বিচারের উপর নির্মম আঘাত বলে উল্লেখ করেন। সাংবাদিক তুহিন হত্যারবিচার দ্রুত না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিকেরা।

‎সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা একটি স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারা দেশে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

‎সমাবেশে বক্তব্য দেন, মাধবপুর রিপোর্টার্সইউনিটির সভাপতি ও মুভি বাংলা টিভি’র প্রতিনিধি সাংবাদিক এম এ কাদের, এছাড়া মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক নারায়ণ সরকার নয়ন, সাংবাদিক মঈন উদ্দিন উজ্জ্বল, সাংবাদিক শফিকুল ইসলাম,
‎সাংবাদিক হাবিবুর রহমান নুরু, সাংবাদিক বিকাশ বিশ্বাস, আব্দুল গনি প্রমূখ।

‎মানববন্ধন ও সমাবেশে মাধবপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com