1. dailyainerkantho@gmail.com : admin :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে তেতুলিয়া হাসপাতালে কর্মবিরতি পালন - dailyainerkantho
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:১৩|
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা, আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!! ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!! রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে তেতুলিয়া হাসপাতালে কর্মবিরতি পালন

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ৩০, ২০২৫,
  • 160 Time View

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে তেতুলিয়া মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

রোববার (৩০ নভেম্বর) তেতুলিয়া উপজেলা হাসপাতালের সামনে

সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা।

এদিন কর্মবিরতি চলাকালে হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বক্তারা অভিযোগ করেন, করোনা, ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত। অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে সামনে কঠোর আন্দোলন যাবার হুঁশিয়ারি দেন তারা। তারা জানান, দাবি না মানা হলে ৩ নভেম্বর অর্ধ-দিবস কর্মবিরতি ও ৪ নভেম্বর পূর্ণ-কর্মদিবস কর্মসূচি পালন করা হবে।

এ সময়ে বক্তব্য রাখেন তেতুলিয়া হাসপাতালের ফার্মাসিস্ট মোঃ আতিয়ার রহমান, তেতুলিয়া মেডিকাল টেকনোলজিস্ট মোঃ সোহাগ রানা,তেতুলিয়া ফার্মাসিস্ট জালাল উদ্দিন, তেতুলিয়া ফার্মাসিস্ট নয়ন কুমারশীল, তেতুলিয়া ফার্মাসিস্ট মোঃ জুয়েল রানা,তেতুলিয়া ফার্মাসিস্ট শামীম হোসেন,তেতুলিয়া ফার্মাসিস্ট ইসমাইল হোসেন,তেতুলিয়া মেডিকাল টেকনোলজিস্ট বিধান কৃষ্ণ সামন্ত, তেতুলিয়ায় ডেন্টিস্ট আনোয়ার হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com