1. dailyainerkantho@gmail.com : admin :
১১১ কোটি টাকা খরচে ‘গণভবন’ হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ - dailyainerkantho
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ২:৪২|
শিরোনামঃ
তেঁতুলিয়ায় শীত পড়তে শুরু করেছে লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি,থানায় জিডি ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ট্রাকচালক আটক অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়া দেবনগর ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ও খাদ্যবান্ধব ডিলারের সংবাদ সম্মেলন ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম তাহেরপুরে পুকুর খননের সংবাদ প্রকাশের পরে উপজেলা প্রশাসনের অভিযান, ১জনের কারাদন্ড  আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড

১১১ কোটি টাকা খরচে ‘গণভবন’ হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ১৬, ২০২৫,
  • 151 Time View
২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে অম্লান রাখতে সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই স্মৃতি জাদুঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা।

এই প্রকল্পের কাজ আগামী ৫ আগস্টের মধ্যে শেষ করতে হবে, এমন নির্দেশনা দিয়েছে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি। এজন্য ‘সিভিল’ ও ‘ইলেকট্রো-মেকানিক্যাল (ই/এম)’ অংশের নির্মাণ ও সংস্কারকাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে সম্পন্ন করার অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ২৪ ডিসেম্বর থেকেই এই প্রকল্পের সিদ্ধান্ত চূড়ান্ত ছিল, তবে সময়সীমার কারণে এবার সরাসরি ক্রয় পদ্ধতিই বেছে নেওয়া হয়েছে।

জাদুঘরটিতে থাকবে জুলাই অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন, শহীদদের স্মারক এবং ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিগত সরকারের শাসনামলে সংঘটিত দমন-পীড়নের দলিল ও উপস্থাপনাগুলো।

ইলেকট্রো-মেকানিক্যাল (ই/এম) অংশ, যেখানে থাকবে বিদ্যুৎ, যন্ত্রাংশ, সুইচসহ অন্যান্য প্রযুক্তিনির্ভর অবকাঠামো, তা বাস্তবায়ন করবে মেসার্স শুভ্রা ট্রেডার্স। এই অংশে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪০ কোটি ৮২ লাখ ৮৬ হাজার টাকা।

সিভিল নির্মাণ ও সংস্কারকাজ পরিচালনা করবে দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এর বাজেট ধরা হয়েছে ৭০ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার টাকা।

দুইটি কাজই সরাসরি ক্রয় পদ্ধতিতে অনুমোদিত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সময় সংকট থাকায় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কাজ দিলে ৫ আগস্টের মধ্যে প্রকল্প শেষ করা সম্ভব হতো না। তাই সরকার জরুরি ভিত্তিতে এ পদ্ধতিই গ্রহণ করেছে।

উল্লেখযোগ্যভাবে, এই জাদুঘরটি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নামে পরিচিত হবে এবং এটি ২০২৫ সালের ৫ আগস্ট উদ্বোধনের জন্য প্রস্তুত করা হচ্ছে।

সরকার আশা করছে, এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তন, শহীদের আত্মত্যাগ এবং গণআন্দোলনের ইতিহাসের সঙ্গে যুক্ত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com