1. dailyainerkantho@gmail.com : admin :
১৫ লাখের বেশি আফগানকে নিজ দেশে ফেরত পাঠাল ইরান - dailyainerkantho
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৪:১০|
শিরোনামঃ
কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন অসময়ের বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল

১৫ লাখের বেশি আফগানকে নিজ দেশে ফেরত পাঠাল ইরান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, আগস্ট ২, ২০২৫,
  • 309 Time View

নিজ দেশে ফেরত পাঠানো আফগানরা ইরানি প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। বিবিসি জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তার নামে অনেককে ‘ইসরাইলের গুপ্তচর’ তকমা দিয়ে মারধর করে সীমান্তে পাঠানো হয়েছে।

ফেরত যাওয়া অনেকে অভিযোগ করে বলেন, হোস পাইপ, কাঠের বোর্ড, লোহার রড দিয়ে তাদেরকে পিটিয়েছে ইরানি পুলিশ। আবার কেউ কেউ অভিযোগ করে বলেছেন, ভিসা থাকার পরও পুলিশ তাদের বৈধতার কাগজ ছিঁড়ে ফেলেছে।

বিবিসির প্রতিবেদনে খবরে বলা হয়, নির্যাতিতদের মধ্যে একজন হলেন আলি আহমেদ। পরনের শার্ট তুলে পিঠের আঘাতের চিহ্ন দেখানোর সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। বলেন, ইরানের কর্মকর্তারা আমার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ করেন। তারা আমাকে মারার জন্য পানির পাইপ ও কাঠের বোর্ড ব্যবহার করেন। তারা আমাদের ওপর পশুর মতো আচরণ করেছেন। আমার মোবাইল ফোন ও অর্থ নিয়ে নেন।

বিশ্লেষকরা বলছেন, নিজেদের নিরাপত্তা ব্যর্থতা ঢাকতেই ইরানি প্রশাসন আফগানদের বলির পাঠা বানাচ্ছে। তবে ইরানের দাবি, তারা বিদেশিদের স্বাগত জানালেও জাতীয় নিরাপত্তা নিশ্চিতে দেশটিতে থাকা অবৈধ আফগানদের ফেরত পাঠানো হচ

ইরানের সরকারি তথ্যমতে, ৪০ লাখের বেশি অবৈধ আফগান তাদের দেশে আছেন। চলতি বছরের মার্চে তাদের স্বেচ্ছায় নিজ দেশে চলে যেতে বলা হয়।

তালেবান সরকারের তথ্যমতে, শুধু ২২ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত ৯ লাখের বেশি আফগান ইরান থেকে দেশে ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com