1. dailyainerkantho@gmail.com : admin :
আগামি ৫ জুলাই দেশব্যাপী দোয়া-মাহফিলের আহ্বান হেফাজতে ইসলামের - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ১১:২১|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

আগামি ৫ জুলাই দেশব্যাপী দোয়া-মাহফিলের আহ্বান হেফাজতে ইসলামের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫,
  • 173 Time View

চব্বিশের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামী ৫ জুলাই দেশব্যাপী মসজিদ-মাদরাসা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দোয়া-মাহফিল আলোচনা সভার আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এই আহবান জানান।

বিবৃতিতে তারা বলেন, ২০১৩ সালের শাপলা চত্বর ও চব্বিশ সালের জুলাইতে ছাত্র-জনতার মহাকাব্যিক গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট হাসিনার গণহত্যায় শিশু-কিশোরসহ দেরসহস্রাধিক শহীদ হন। আহতের সংখ্যা হাজার হাজার। পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করেছেন অসংখ্য কিশোর ও তরুণ। আলেম-ওলামার সাহসী অবদান ও মাদরাসার শিক্ষার্থীদের শাহাদাত এবং বিপুল আত্মত্যাগও স্মরণীয়। সেই ঐতিহাসিক রক্তাক্ত জুলাই বছর ঘুরে আবার স্মৃতি হিসেবে ফিরে এসেছে। শাপলা ও জুলাই গণঅভ্যুত্থানের সেই সাহসী বীর শহীদদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামী ৫ জুলাই দেশব্যাপী মসজিদ-মাদরাসা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দোয়া-মাহফিল আয়োজনের আহ্বান করছি।

তারা আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা রক্ত দিয়েছিল গণহত্যাকারী হাসিনার পতনের মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের জন্য; ভারতীয় আধিপত্যবাদের রাহুমুক্ত হয়ে এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য; বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের জন্য। আজকে জুলাইর শহীদ ও আহতদের নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব যারা নিয়েছেন, তারা ব্যর্থ হলে ছাত্র-জনতার কাঠগড়ায় তাদের দাঁড়াতে হবে। জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেয়া যাবে না।

হেফাজত নেতারা বলেন, ভারতের দালাল, ইসলামবিদ্বেষী বাম ও ফ্যাসিস্ট আওয়ামীপন্থীরা প্রতিবিপ্লবের ষড়যন্ত্র এখনো করে যাচ্ছে। দেশের অভ্যন্তরে ও বাইরে বাংলাদেশের শত্রুরা শুধু সুযোগ খুঁজছে। তাদের ঠেকিয়ে দিতে জুলাইর সেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরো সুসংহত করতে হবে। আর যারা ভেতর থেকে বিশ্বাসঘাতকতা করে শত্রুর সাথে হাত মেলাবে, তাদের অস্তিত্ব এই বাংলার মাটি থেকে মুছে দেয়া হবে ইনশাআল্লাহ। জুলাইর বিপ্লবী ছাত্র-জনতা ও আলেমসমাজ এখনো সতর্করূপে জেগে আছে। দেশের স্বার্থে আবারো এক হয়ে রাজপথে নামতে দ্বিধা করবে না, ইনশাআল্লাহ৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com