1. dailyainerkantho@gmail.com : admin :
আগামীকাল ফ্রী ইন্টারনেট পাবেন গ্রাহকরা। - dailyainerkantho
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৭:০৬|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা স্মারক প্রদান অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীতে হামলার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা 0x4313e5d5 হরিণাকুণ্ডুতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরন। ​ঠাকুরগাঁওয়ে ধানের শীষের গণসংযোগ: প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করল দুই শিশু হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ২৯ অক্টোবর ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা এনআরসির “নিপীড়িত মানুষের পক্ষে লড়তে আইন পেশায় ফিরব” – ড. নয়ন বাঙালি

আগামীকাল ফ্রী ইন্টারনেট পাবেন গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫,
  • 535 Time View
  • গত বছর জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে সেই বিষয়কে মাথায় রেখে দেশের সব জনগণকে বিনামূল্যে ইন্টারনেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) মিলবে ১ জিবি করে ফ্রি ইন্টারনেট।

    এর আগে, আগামী ১৮ জুলাইকে ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ইতোমধ্যে এ বিষয়ে সব মোবাইল ফোন অপারেটরদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)

    বিষয়টি নিশ্চিত করে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান জানিয়েছেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের গত ৩ জুলাইয়ের নির্দেশনা এবং ৮ জুলাই কমিশনের ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ৯ জুলাই মোবাইল অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে।

    এতে বলা হয়েছে, ১৮ জুলাই তারিখে দেশের সব মোবাইল ফোন গ্রাহকদের ৫ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে।

    যেভাবে পাওয়া যাবে ফ্রি ইন্টারনেটের সুবিধা:
    এই সুবিধা গ্রহণের জন্য গ্রাহকদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে। এক্ষেত্রে— গ্রামীণফোন (জিপি) গ্রাহকরা 1211807#, রবি গ্রাহকরা 41807#, বাংলালিংক গ্রাহকরা 1211807# এবং টেলিটক গ্রাহকরা 1111807# ডায়াল করে এই ফ্রি ইন্টারনেট উপভোগ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com