1. dailyainerkantho@gmail.com : admin :
আদানির বকেয়া সম্পূর্ণ পরিশোধ করেছে বাংলাদেশ - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| ভোর ৫:৫১|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

আদানির বকেয়া সম্পূর্ণ পরিশোধ করেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ২, ২০২৫,
  • 501 Time View

 আদানি গ্রুপের কাছে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের বকেয়া পরিশোধ সম্পন্ন হয়েছে। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সব পাওনা পরিশোধ করেছে বাংলাদেশ সরকার, যার পরিমাণ ৪৩৭ মিলিয়ন ডলার। মঙ্গলবার (০১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আদানি পাওয়ার জানিয়েছে, বাংলাদেশের কাছ থেকে এই পরিমাণ অর্থ আদানির কাছে এখন পর্যন্ত সবচেয়ে বড় এককালীন পরিশোধ হিসেবে রেকর্ড হয়েছে। এর আগে প্রতিমাসে বাংলাদেশ তাদের ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করতো।

জানা যায়, এই বকেয়া বিল, সুদ এবং অন্যান্য খরচসহ সব কিছু পরিশোধ হওয়ার পর আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ ক্রয় চুক্তি এখন আর্থিক ও আইনি দিক থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এতে করে চুক্তি সংক্রান্ত আগের যেসব দ্বিধা ছিল, তা মিটে গেছে।

আদানি পাওয়ার, ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করে।

এবার বকেয়া পরিশোধের পর, ঢাকা কর্তৃপক্ষ আদানিকে নির্দেশ দিয়েছে, ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট (মোট ১,৬০০ মেগাওয়াট) বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর চাহিদা অনুযায়ী চালু রাখতে।

এর আগে বাংলাদেশ ও আদানি গ্রুপের মধ্যে এক সমঝোতা চুক্তি হয়েছিল, যাতে বলা হয়েছিল—যদি গেল অর্থবছরের বকেয়া ৩০ জুনের মধ্যে পরিশোধ করা হয়, তবে বিলম্ব মাশুল মাফ করা হবে।

সেই অনুযায়ী বাংলাদেশ বকেয়া পাওনা পরিশোধ করেছে। এছাড়া ভবিষ্যতে সময়মতো বিল পরিশোধ নিশ্চিত করতে ১৮০ মিলিয়ন ডলারের এলসি এবং বাকি সব পাওনার জন্য রাষ্ট্রীয় গ্যারান্টি প্রদান করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com