
৩ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক রাত ২টা ৩০ মিনিটে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বিএসআরএম স্টীল মিলস লিমিটেডে একটি ভয়া*বহ ডাকা*তির ঘটনা ঘটে। আনুমানিক ২০-৩০ জনের একটি সংঘ*বদ্ধ ডাকাতদল দেশীয় অ*স্ত্র*শস্ত্রে সজ্জিত হয়ে ডাকা*তির উদ্দেশ্যে মিল এলাকায় প্রবেশ করে। রাত্রিকালীন টহলে থাকা আনসার সদস্যরা ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে দ্রুত প্রতিরোধ গড়ে তোলে।
পরিস্থিতি উত্তপ্ত হলে দুষ্কৃ*তিকা*রীরা সংস্থার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের উপর চ*ড়াও হয় এবং দেশীয় অ*স্ত্র নিয়ে আ*ক্রম*ণ চালায়। এতে এক আনসার সদস্য মারা*ত্মক*ভাবে আ*হ*ত হন। অপর আনসার সদস্যকে লক্ষ্য করে দেশীয় অ*স্ত্র দিয়ে হা*ম*লা চালানো হলেও মাথায় হেলমেট থাকায় তিনি রক্ষা পান।
পরবর্তীতে গার্ডে কর্মরত সাহসী আনসার সদস্যরা সম্মিলিতভাবে ডা*কা*ত দলকে প্রতিহত করলে তারা পালিয়ে যেতে বা*ধ্য হয়। এসময়ে তাদের নিকট হতে একটি দেশীয় অ*স্ত্র উ*দ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে উক্ত আনসার গার্ড আনসার সদস্যরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে, যা এ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো…