1. dailyainerkantho@gmail.com : admin :
আমার নামে বদনাম করলে, আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে’ - dailyainerkantho
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১১:১৭|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

আমার নামে বদনাম করলে, আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ২, ২০২৫,
  • 524 Time View
নবাগত ঢালিউড নায়িকা রাজ রিপা। অভিনয়ে পা রাখার আগে ছিলেন জাতীয় ব্যাডমিন্টন দলের (অনূর্ধ্ব-১৮) সদস্য। খুলনা বিভাগে হয়েছিলেন চ্যাম্পিয়নও। তবে সবকিছু ছাপিয়ে এখন তিনি সিনেমায় নিজের জায়গা পাকাপোক্ত করতে লড়াই করছেন।

প্রথম অভিনয় করেছিলেন ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘দহন’ সিনেমায়, একটি ছোট চরিত্রে। চলতি বছরে মুক্তি পাওয়া জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ময়না’ সিনেমাতেই প্রথমবার নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ।

রোম্যান্টিক ধাঁচের গল্পে চারজন নায়কের প্রেমে ময়না নামের একটি মেয়ের জড়িয়ে পড়ার কাহিনি নিয়েই সিনেমাটি। তবে কিছু দৃশ্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বিশেষ করে, সিনেমার ময়না চরিত্রে তাকে দেখা গেছে বিছানার দৃশ্যে। এই নিয়ে এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা জানান রাজ রিপা।

প্রশ্ন করা হয়েছিল—‘ময়না’ সিনেমা নিয়ে এত বিতর্ক কেন? উত্তরে রাজ রিপা বলেন, “আমার নামে বদনাম করলে, আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে। হাদিস তাই বলে।”

বেড সিন প্রসঙ্গে বলেন, “এমন একটা সিন যে করতে হবে, ময়নার যে গল্পটা, ময়নার মধ্যে কিন্তু আরও বাজে কিছু সিন ক্রিয়েট করার দরকার ছিল। কিন্তু আমি ডিরেক্টরকে নিষেধ করেছি। বলেছি যে এটা আমি করব না—অসম্ভব।”

তিনি আরও বলেন, “এই ময়না সিনেমাটা দেশের বাইরে বিভিন্ন ফেস্টিভ্যালে, অ্যাওয়ার্ডের জন্যও দেওয়া হয়েছিল। এইজন্য কিছু কিছু সিন ক্রিয়েট করেছে গল্পের জন্যই। হলিউড-বলিউডে গল্প অনুযায়ী কিন্তু একটা ক্যারেক্টার প্লে করে—অশ্লীলতার জায়গাটা আরও অনেক বেশি হয়।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com