1. dailyainerkantho@gmail.com : admin :
ইউএনও (ইউএনও ) অফিস থেকে সাধারণ মানুষের সরকারি সুবিধা বিএনপি নেতারা নিজের ইচ্ছামত ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে : সারজিস আলম - dailyainerkantho
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১০:২৫|
শিরোনামঃ
রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি

ইউএনও (ইউএনও ) অফিস থেকে সাধারণ মানুষের সরকারি সুবিধা বিএনপি নেতারা নিজের ইচ্ছামত ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে : সারজিস আলম

খাদেমুল ইসলাম
  • Update Time : শনিবার, মার্চ ১৪, ২০২৬,
  • 182 Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

ট্যাক্সের অর্থে সাধারণ মানুষের জন্য বিতরণের চাল, সামাজিক নিরাপত্তা কার্ড, ঈদ উপহারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, ইউএনও (UNO) অফিস থেকে সাধারণ মানুষের সরকারি সুবিধা বিএনপি নেতারা নিজের ইচ্ছামত ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে।

শুক্রবার (১৪ মার্চ) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা পোস্টে এমন অভিযোগ করেন তিনি।

পোস্টে লিখেন, সরকারের পক্ষ থেকে জনগণের ট্যাক্সের টাকায় যে সকল সুবিধা দেওয়া হয়—যেমন চাল, সামাজিক নিরাপত্তা কার্ড, ঈদ উপহার—সেগুলো ইউএনও (UNO) অফিস থেকে বিএনপির উপজেলা নেতারা নিজের ইচ্ছামত ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে। এই প্রক্রিয়ায় বিএনপির বাইরে অন্য কোনো দলের সমর্থক বা সাধারণ দরিদ্র মানুষ সুবিধা পাচ্ছে না।

তিনি প্রশ্ন তুলেছেন, এই সরকার কি শুধু ধানের শীষের ভোটার এবং বিএনপিকে প্রতিনিধিত্ব করছে, নাকি পুরো বাংলাদেশের জনগণকে?

তিনি আরও উল্লেখ করেন, সরকার কি দেশের ৫০ শতাংশ জনগণকে প্রতিনিধিত্ব করছে, নাকি পুরো জনগণকে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com