1. dailyainerkantho@gmail.com : admin :
ইজিবাইক-মোটরসাইকেল সং/ঘ/র্ষে মোটরসাইকেল আরোহী নি/হ/ত ১, আ/হ/ত ১ - dailyainerkantho
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:০৬|

ইজিবাইক-মোটরসাইকেল সং/ঘ/র্ষে মোটরসাইকেল আরোহী নি/হ/ত ১, আ/হ/ত ১

মো: খলিলুর রহমান, হরিণাকুন্ডু উপজেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬,
  • 186 Time View

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সাতব্রীজে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রান্ত (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এই ঘটনায় নয়ন (২২) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
​স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (সন্ধ্যা ৭ ঘটিকায়) উপজেলার সাতব্রীজ এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঐ ঘটনাস্থলে নিহত হয় প্রান্ত নামের ২০ বছরের এক যুবক ১ নম্বর ভায়না ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের খোকন মিয়ার ছেলে। অপরদিকে আর আহত হয় নয়ন নামের, একই গ্রামের নফর আলীর ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। আহত নয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এদিকে প্রান্তর অকাল মৃত্যুতে বাহাদুরপুর গ্রাম সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।​পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক যানটি শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com