1. dailyainerkantho@gmail.com : admin :
ইসরায়েলি কূটনীতিকদের আমিরাত ত্যাগের নির্দেশ। - dailyainerkantho
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৩:৫৪|
শিরোনামঃ
কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন অসময়ের বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল

ইসরায়েলি কূটনীতিকদের আমিরাত ত্যাগের নির্দেশ।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, আগস্ট ২, ২০২৫,
  • 290 Time View

 

ইসরায়েলি কূটনীতিকদের আমিরাত ত্যাগের নির্দেশ।

সংযুক্ত আরব আমিরাত থেকে অধিকাংশ কূটনৈতিক কর্মকর্তা সরিয়ে নিচ্ছে ইসরায়েল। গালফ অঞ্চলে ইসরায়েলি ও ইহুদি নাগরিকদের ওপর ‘হামলার ঝুঁকি’ বাড়ায় দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) এ সতর্কতা জারি করেছে।

ইসরায়েলি বেশ কয়েকটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য মিডেল আই। সংবাদমাধ্যমটির তথ্য মতে, এরই মধ্যে আমিরাত থেকে দূতাবাস কর্মীদের প্রত্যাহার শুরু করেছে তেল আবিব।

এই ধরনের উত্তেজনার পেছনে অবশ্য একটি বড় কারণও আছে। আরব আমিরাতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইউসুফ আব্রাহাম শেলিকে প্রত্যাহার করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমিরাত জানিয়েছে, তারা একটি বারে “অসম্মানজনক” আচরণের কারণে তাকে আর গ্রহণ করতে রাজি নয়।

গত বৃহস্পতিবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, ইহুদি ধর্মীয় ছুটির দিন এবং শাব্বাতকে ঘিরে আমিরাতে ইসরায়েলি বা ইহুদি ব্যক্তিদের ওপর হামলার সম্ভাবনা রয়েছে।

কারণ হিসেবে কাউন্সিল জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইরানে ইসরায়েলের হামলা এবং গাজায় চলমান হামলার কারণে ‘পাল্টা আক্রমণের আশঙ্কা’ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২০ সালে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আরব আমিরাত। এটি ছিল মিশর (১৯৭৯) ও জর্ডানের (১৯৯৪) পর তৃতীয় আরব দেশ, যারা স্বীকৃতি দেয় ইসরায়েলকে। ২০২২ সালে, দুটি দেশ একটি মুক্ত বাণিজ্য চুক্তিতেও স্বাক্ষর করে।

প্রসঙ্গত, গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যে গাজায় যুদ্ধবিরতি না হলে যুক্তরাজ্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। একইদিনে ফ্রান্সের নেতৃত্বে ১৫টি পশ্চিমা দেশ ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পক্ষে অবস্থান জানায়।

পরের দিন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। এরপর পর্তুগালও একই বার্তা দেয়। এছাড়াও মধ্যপ্রাচ্যের একাধিক রাষ্ট্র ‘স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র’ গঠনের পক্ষে একমত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com