1. dailyainerkantho@gmail.com : admin :
ইসরায়েলি গুপ্তচর সন্দেহে যে মুসলিম দেশের নাগরিকদের গণগ্রেপ্তার করছে ইরান - dailyainerkantho
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ৪:২৪|
শিরোনামঃ
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা 

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে যে মুসলিম দেশের নাগরিকদের গণগ্রেপ্তার করছে ইরান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ৭, ২০২৫,
  • 134 Time View

গত ১৩ জুন ইরানে হামলা চালায় দখলদার ইসরায়েল। এরপর দখলদারদের সঙ্গে টান ১২দিন যুদ্ধ চলে। ওই যুদ্ধের সময় ইসরায়েল জানিয়েছিল, তারা ইরানে নিজেদের গুপ্তচরদের মাধ্যমে অনেক হামলা চালিয়েছে। যুদ্ধ শেষ হওয়ার পরপরই ইরানে ব্যাপক ধরপাকড় শুরু হয়। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আছে সন্দেহে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া প্রমাণ পাওয়ার দাবি করে বেশ কয়েকজনকে ফাঁসিতেও ঝুলিয়েছে দেশটি।

এরমধ্যেই জাতিসংঘের কর্মকর্তা রিচার্ড ব্যানেট জানিয়েছেন, ইসরায়েলের গুপ্তচর সন্দেহে ইরানে বসবাসরত আফগানদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। তিনি নির্বিচার এসব গ্রেপ্তারের নিন্দা এবং মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা প্রকাশ করেছেন।

শনিবার (৫ জুলাই) এক্সে এক পোস্টে বেনেট জানিয়েছেন, ইরানের পুলিশ আফগানদের গুপ্তচর হিসেবে অভিযুক্ত করছে। এছাড়া আফগানদের গ্রেপ্তারের ক্ষেত্রে বল প্রয়োগের অভিযোগও করেছেন তিনি।

যুদ্ধপরবর্তী সময়টিকে যেন ভিন্নমত দমন এবং নিপীড়ন বৃদ্ধির সুযোগ হিসেবে ব্যবহার না করা হয় সেই আহ্বান জানিয়েছেন তিনি।

জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাধার পর গুপ্তচরগিরির অভিযোগে ইরানে অন্তত ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যারমধ্যে তিনজন কুর্দি রয়েছেন।

ইরান থেকে ফেরত আসা কয়েকজন আফগান জানিয়েছেন, দেশটির পুলিশ তাদের গুপ্তচর অভিহিত করে বার বার আটক করছে।

এদিকে ইরানে প্রায় ৩০ লাখ আফগান বাস করেন বলে ধারণা করা হয়। যাদের বেশিরভাগের কোনো বৈধ কাগজপত্র নেই। এ কারণে তারা প্রায়ই নিপীড়নের স্বীকার হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com