1. dailyainerkantho@gmail.com : admin :
একটি অর্থবহ নির্বাচনের জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে-জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ - dailyainerkantho
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২৯|
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা, আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!! ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!! রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম

একটি অর্থবহ নির্বাচনের জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে–জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

আতিকুর রহমান কামালী
  • Update Time : বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫,
  • 142 Time View

আতিকুর রহমান কামালী :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং ভোটার জনতা স্বাধীন ভাবে যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে পরিবেশে তৈরি করতে হবে।

আজ ৩ ডিসেম্বর বুধবার সকাল ৮টায় জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে অনুষ্ঠিত দলের খাস কমিটির বৈঠকে উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দ এ সব কথা বলেছেন।
জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকের শুরুতে দলের সম্মানিত সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী রহ. ও জাতীয় ইমাম-আঈম্মা পরিষদের সভাপতি মাওলানা নূরুল হুদা ফয়েজী সাহেব রহ. এর জন্য বিশেষ মুনাজাত করা হয়। একই সাথে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্যও দেয়া করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com