1. dailyainerkantho@gmail.com : admin :
এসএ পরিবহন কুরিয়ারে অভিযান, ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ - dailyainerkantho
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ১০:০৬|
শিরোনামঃ
দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আন্তর্জাতিক ৩ আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার মুখোশের আড়ালের সেই ‘সিস্টেম’ এবং আমাদের জাতীয় নিরাপত্তা : আতিকুর রহমান কামালী রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও-১ আসনে ফয়সল আমিনের জয় জগন্নাথপুরে ২১ তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি ২০২৬ প্রদান সম্পন্ন ইবিতে ‘মোরাল প্যারেন্টিং ট্রাস্ট’–এর মতবিনিময় সভা

এসএ পরিবহন কুরিয়ারে অভিযান, ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুলাই ৬, ২০২৫,
  • 139 Time View
কোস্ট গার্ড অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট জব্দ করেছে। জব্দ করা মালপত্রের মূল্য প্রায় ৭ কোটি ৮ লাখ ২ হাজার ৩৬০ টাকা।

আজ শনিবার (৫ জুলাই) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে ভোলা শহরের কালীনাথ রায়ের বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ঢাকা থেকে ভোলায় আসা এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৭ কোটি ৮ লাখ ২ হাজার ৩৬০ টাকা মূল্যের ২০ লাখ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল, ৮০ কেজি অবৈধ পলিথিন, ৫ হাজার ৮৮৯টি আতশবাজি এবং ১৯ হাজার ৬০০ শলাকা শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট জব্দ করা হয়।

হারুন অর রশিদ আরও জানান, জব্দ করা জাল মৎস্য বিভাগের উপস্থিতিতে নষ্ট করা হয় এবং নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর ভোলা, অবৈধ বিদেশি সিগারেট বরিশাল কাস্টম ও আতশবাজি ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com