1. dailyainerkantho@gmail.com : admin :
করাচিগামী ফ্লাইটে উঠলেন যাত্রী, বিমান গেলো জেদ্দায় - dailyainerkantho
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৩:২৮|
শিরোনামঃ
কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন অসময়ের বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল

করাচিগামী ফ্লাইটে উঠলেন যাত্রী, বিমান গেলো জেদ্দায়

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুলাই ১৩, ২০২৫,
  • 151 Time View

চাঞ্চল্যকর এই ভুল করেছে পাকিস্তানের একটি বেসরকারি এয়ারলাইনস। ফ্লাইট সংশ্লিষ্টদের অবহেলা ও গাফিলতিকে দায়ী করে এরই মধ্যে শাহজাইন ওই এয়ারলাইনসের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানায়, শাহজাইনের অভিযোগ—ফ্লাইটে ওঠার সময় টিকিট দেখানো সত্ত্বেও বিমানবালারা তাকে জানাননি যে তিনি ভুল ফ্লাইটে উঠেছেন। তার ভাষ্য অনুযায়ী, বিমানবন্দরের টার্মিনালে তখন দুটি প্লেন ছিল। কিন্তু সঠিক ফ্লাইট কোনটি, তা বোঝার মতো কোনো দিকনির্দেশনা না থাকায় তিনি ভুল ফ্লাইটে উঠে যান এবং বিষয়টি জানতেও পারেননি।

আইনি নোটিশে শাহজাইন দাবি করেন, ভুল ফ্লাইটে উঠিয়ে দেওয়ার পর তাকে ভোগান্তির মধ্যে পড়তে হয়। অতিরিক্ত যাতায়াত ব্যয়ের ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি তিনি এয়ারলাইনসের কাছ থেকে ঘটনার ব্যাখ্যাও চেয়েছেন। তার আরও অভিযোগ, ফ্লাইট ছাড়ার দুই ঘণ্টা পরও করাচি না পৌঁছানোয় তিনি বিষয়টি জানতে চান। তখন বিমানকর্মীরা দায় স্বীকারের পরিবর্তে তার ওপর দোষ চাপাতে থাকেন।

শাহজাইনের কোনো আন্তর্জাতিক পাসপোর্ট বা ভিসা ছিল না। তারপরও তাকে আন্তর্জাতিক ফ্লাইটে তুলে দেওয়া হয়। শাহজাইন জানান, যখন তিনি করাচি পাঠানোর অনুরোধ করেন, তখন জানানো হয় এতে দুই-তিন দিন সময় লাগবে। সেইসঙ্গে বলা হয়, বিষয়টি তদন্ত করবে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। তিনি এতে সহযোগিতা করতে রাজি হয়েছেন বলেও জানান।

এ ঘটনায় পাকিস্তান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। লাহোর বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বেসরকারি এয়ারলাইনসকে এই ঘটনার জন্য সরাসরি দায়ী করেছে। বিমানবন্দরের এক ব্যবস্থাপক বলেন, যাত্রীর জেদ্দায় পৌঁছানো পুরোপুরি এয়ারলাইনসের ‘অবহেলা ও গাফিলতির’ ফল, এবং বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com