1. dailyainerkantho@gmail.com : admin :
কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পাকিস্তান-আফগানিস্তান - dailyainerkantho
৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৬:১৮|
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ আসনে ফয়সল আমিনের জয় জগন্নাথপুরে ২১ তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি ২০২৬ প্রদান সম্পন্ন ইবিতে ‘মোরাল প্যারেন্টিং ট্রাস্ট’–এর মতবিনিময় সভা স্কটল্যান্ডের এডিনবরায় জমজমাট ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল স্কটল্যান্ড–২০২৬’ ২০০৮ সালের পর হিলি স্টেশনে দাঁড়াবে ঢাকাগামী দুই ট্রেন, আনন্দমিছিল এলাকাবাসীর। সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু! তেঁতুলিয়ায় শীত পড়তে শুরু করেছে লাকসামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি,থানায় জিডি ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস

কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পাকিস্তান-আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, অক্টোবর ১৯, ২০২৫,
  • 348 Time View

এক  সপ্তাহের তীব্র সীমান্ত সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। রোববার (১৯ অক্টোবর) ভোরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং আফগান প্রতিরক্ষামন্ত্রী মুল্লা ইয়াকুব নেতৃত্ব দেন। বৈঠকে উভয় পক্ষ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে এবং শান্তি টিকিয়ে রাখতে ফলোআপ আলোচনায় সম্মত হয়।

 

পাকিস্তান বৈঠকে অভিযোগ করে, আফগান ভূখণ্ডে টিটিপি ও বিএলএ গোষ্ঠী সক্রিয় এবং তারা পাকিস্তানে হামলা চালাচ্ছে। অন্যদিকে, তালেবান সরকার জানায়, তাদের মাটি অন্য দেশের অভ্যন্তরীণ সংঘাতে ব্যবহৃত হবে না।

 

গত দুই সপ্তাহে ভয়াবহ সংঘর্ষে শতাধিক মানুষ নিহত ও আহত হয়। এর আগে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি হলেও তা ভেঙে পড়ে। টিটিপির আত্মঘাতী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

 

পর্যবেক্ষকদের মতে, এই নতুন যুদ্ধবিরতি দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে, তবে স্থায়ী শান্তির জন্য পারস্পরিক আস্থা ও সন্ত্রাসবিরোধী পদক্ষেপ জরুরি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com