1. dailyainerkantho@gmail.com : admin :
কাশ্মীরে গুলিতে ভারতীয় সেনা নিহত - dailyainerkantho
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৩:২৮|
শিরোনামঃ
কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন অসময়ের বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মানবিক মূল্যবোধের আহ্বান ফকিরাপুল থেকে ১৮ বছর বয়সী তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। যোগাযোগ:০১৮৬৬২২৩৬৯৯ ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার!! ‎রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল

কাশ্মীরে গুলিতে ভারতীয় সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুলাই ৬, ২০২৫,
  • 153 Time View

জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। রাজ্যটির রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পে নিজ অস্ত্রের গুলিতেই মারা যান তিনি।

অবশ্য এটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত গুলি ছোড়ার ঘটনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (৬ জুলাই) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। রোববার এ তথ্য জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ভারতীয় সেনাবাহিনীর ৫৪ রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ওই সেনা সদস্য শনিবার রাতের দিকে রাজৌরি শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের সোলকি গ্রামের কোম্পানি হেডকোয়ার্টারে প্রহরার দায়িত্বে ছিলেন।

হঠাৎ তার পোস্ট থেকে গুলির শব্দ শুনে সহকর্মীরা দৌড়ে যান এবং গিয়ে দেখেন, তিনি ঘটনাস্থলেই মরে পড়ে আছেন।

 

তাৎক্ষণিকভাবে এটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত গুলি ছোড়ার ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com