
তবে চারটি ব্যাগের মধ্যে নিজের তিনটি ব্যাগ নিলেও, ভুলে এক বাংলাদেশির ব্যাগ নিয়ে নেন তিনি। বিমানবন্দরে ব্যাগ চেক না করেই তিনি ওই দেশে চলে যান। তবে সেখানে গিয়ে দেখতে পান কত বড় ভুল করেছেন। সঙ্গে সঙ্গে তিনি দুবাই ফিরে আসেন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন।
অপরদিকে ওই বাংলাদেশি তার নিজের ব্যাগ মনে করে হীরাভর্তি ব্যাগটি বাংলাদেশে নিয়ে আসেন। তবে দুবাই পুলিশের তৎপরতা ও বাংলাদেশের সহায়তায় ওই ব্যবসায়ী হীরাসহ তার ব্যাগ ফেরত পেয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) দুবাই পুলিশ তাদের এক্স অ্যাকাউন্টে এ খবর জানিয়েছে।
পুলিশ জানায়, দুবাইয়ের ওই ব্যবসায়ী দেখতে পান তিনি যে ব্যাগটি নিয়ে এসেছেন সেটির ভেতর সাধারণ কাপড় রয়েছে।
তিনি বিষয়টি পুলিশকে জানানোর পর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে ওই বাংলাদেশিকে শনাক্ত করা হয়। এরপর বিষয়টি জানানো হয় ঢাকাস্থ আমিরাতের দূতাবাস এবং বাংলাদেশ কর্তৃপক্ষকে। এরপর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় ব্যাগটি তার মালিককে ফেরত দেওয়া হয়।
দুবাই পুলিশ বলেছে, “আমিরাতের ব্যবসায়ী তার ব্যাগ বিমানবন্দরের স্ক্যানারে দেন। ওই সময় ভুলে তিনি তিনি অন্যজনের একটি ব্যাগ নেন। যে ব্যক্তি বাংলাদেশে যাচ্ছিলেন তার ব্যাগের সঙ্গে ব্যবসায়ীর ব্যাগের অনেক মিল ছিল। এ কারণে এমন ভুল হয়েছে।”
তারা আরও জানায়, “আমিরাতের ব্যবসায়ী যখন ব্যাগটি খোলেন, তিনি দেখতে পান ভেতরে শুধুমাত্র কিছু কাপড় রয়েছে। তিনি দ্রুত দুবাই ফিরে আসেন এবং একটি মামলা করেন। বাংলাদেশি ওই ব্যক্তি নিজের ব্যাগ মনে করে ব্যবসায়ীর ব্যাগ নিয়ে যান। কারণ দুটি ব্যাগের মধ্যে অনেক মিল ছিল।”
নিজের তিন কোটি টাকার হীরা উদ্ধার করে দেওয়ায় দুবাই পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ওই ব্যবসায়ী।