1. dailyainerkantho@gmail.com : admin :
কোথায় শিখেছেন এতো সুন্দর ইংরেজি? লাইবেরিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের প্রশ্ন?? - dailyainerkantho
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ১১:৫৮|
শিরোনামঃ
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা 

কোথায় শিখেছেন এতো সুন্দর ইংরেজি? লাইবেরিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের প্রশ্ন??

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫,
  • 122 Time View
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাইকে তার ইংরেজি ভাষার চমৎকার দক্ষতার জন্য প্রশংসা করেছেন। লাইবেরিয়ার সরকারি ভাষা ইংরেজি হওয়া সত্ত্বেও ট্রাম্প তাকে জিজ্ঞেস করেন, এত সুন্দর ইংরেজি কোথায় শিখেছেন? তবে ট্রাম্পের এমন প্রশ্নে অপমানিত বোধ করেছেন লাইবেরিয়ার অনেকে।সিএনএনের খবরে বলা হয়, হোয়াইট হাউসে পাঁচজন আফ্রিকান নেতাকে স্বাগত জানাতে গিয়ে ট্রাম্প বোয়াকাইকে জিজ্ঞাসা করেন, ‘এত সুন্দর ইংরেজি! এটা দারুণ। আপনি এত সুন্দরভাবে কথা বলতে শিখলেন কোথায়?’

বোয়াকাই তার শিক্ষার স্থান সম্পর্কে ট্রাম্পকে অবহিত করেন।এরপর ট্রাম্প বলেন, ‘এটা খুবই আকর্ষণীয়,’ এবং যোগ করেন, ‘এই টেবিলেই এমন লোক আছেন, যারা এত ভালো ইংরেজিতে কথা বলতে পারেন না।’

লাইবেরিয়া ১৮২২ সালে আমেরিকান কলোনাইজেশন সোসাইটি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যাদের লক্ষ্য ছিল মুক্ত দাসদের আফ্রিকায় পুনর্বাসন করা। দেশটি ১৮৪৭ সালে ওই সোসাইটির কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে। বর্তমানে লাইবেরিয়ায় বিভিন্ন ভাষা প্রচলিত হলেও ইংরেজিই দেশটির সরকারি ভাষা।

ট্রাম্পের মন্তব্যে অনেক লাইবেরিয়ান ক্ষোভ প্রকাশ করেছেন, বিশেষ করে অতীতে আফ্রিকান দেশগুলো নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য এবং যুক্তরাষ্ট্রের ঔপনিবেশিক প্রভাবের প্রেক্ষাপটে।

লাইবেরিয়ার যুবকর্মী আরচি টামেল হ্যারিস সিএনএনকে বলেন, ‘আমি অপমানিত বোধ করেছি, কারণ আমাদের দেশ তো ইংরেজিভাষী। প্রেসিডেন্ট যখন এমন প্রশ্ন করেন, আমি সেটাকে প্রশংসা হিসেবে দেখি না। এতে মনে হয়, পশ্চিমারা এখনো আফ্রিকানদের গ্রাম্য, অশিক্ষিত মানুষ হিসেবে দেখে।

একজন লাইবেরিয়ান কূটনীতিক, যিনি নাম প্রকাশ করতে চাননি। তিনি সিএনএনকে বলেন, মন্তব্যটি ‘উপযুক্ত ছিল না।’ তিনি আরো যোগ করেন, ‘একজন ইংরেজিভাষী আফ্রিকান প্রেসিডেন্টের প্রতি এটা কিছুটা অবজ্ঞাসূচক আচরণ ছিল।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com