1. dailyainerkantho@gmail.com : admin :
ক্লাস নেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক - dailyainerkantho
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ১১:৫৭|
শিরোনামঃ
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা 

ক্লাস নেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, জুলাই ১২, ২০২৫,
  • 121 Time View

 শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন শিক্ষক। তার নাম নিয়াজ আহমেদ। স্কুলের অন্য শিক্ষকরাও তার ক্লাস নেওয়া দেখছিলেন। কিন্তু পড়াতে পড়াতে হঠাৎ করেই বুক চেপে ধরে মাটিতে বসে পড়েন তিনি।

এরপর মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তখন পুরো ক্লাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ছুটে যান আহমেদের দিকে।

উপস্থিতরা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। আহমেদকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 

ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরের একটি স্কুলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিয়াজ আহমেদ লাহোরের একটি বেসরকারি স্কুলে উর্দুর শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

 

এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। তা দেখে দুঃখ প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকে আবার কমবয়সীদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com