1. dailyainerkantho@gmail.com : admin :
খালেদা জিয়ার মৃত্যুতে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের শোক - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:৫৮|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

খালেদা জিয়ার মৃত্যুতে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের শোক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫,
  • 210 Time View

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।
এক শোকবার্তায় সংগঠনটি জানায়, বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন সংগ্রামের প্রতীক। আজীবন ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়ে তিনি দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য স্থান করে নিয়েছেন।
শোকবার্তায় আরও বলা হয়, নানা প্রতিকূলতা ও অসহনীয় নির্যাতনের মুখেও বেগম খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে যাওয়ার কথা ভাবেননি। দেশের প্রতি তাঁর গভীর ভালোবাসা, নিঃস্বার্থ ত্যাগ ও সাহসী নেতৃত্ব তাঁকে ইতিহাসে স্মরণীয় করে রেখেছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও অবদান জাতির ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে বিভিন্ন শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদ যোহর এ্যাব কার্যালয়ে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি হাইকোর্ট সংলগ্ন জামে মসজিদেও বাদ যোহর সংগঠনটির পক্ষ থেকে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
এসব কর্মসূচিতে মরহুমার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর পরিবার-পরিজন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হবে।
এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন সংগঠনের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থেকে এসব শোক কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com