1. dailyainerkantho@gmail.com : admin :
গাজাযুদ্ধে ৮৮০ জন দখলদার ঈসরাইলী সেনা নিহত - dailyainerkantho
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১:৫৯|
শিরোনামঃ
নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন অসময়ের বৃষ্টিতে মনোহরগঞ্জে বোরো বীজতলা ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির শেফালী হত্যায় অভিযুক্ত আঃ রাজ্জাক আটক

গাজাযুদ্ধে ৮৮০ জন দখলদার ঈসরাইলী সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১, ২০২৫,
  • 171 Time View

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, নিহত সেনাদের মধ্যে ৩২৯ জন ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা সীমান্তে হামাসের আক্রমণের সময় এবং কমপক্ষে ৪৩৬ জন হামাসনিয়ন্ত্রিত অঞ্চলে স্থল আক্রমণ ও সীমান্তে অভিযানের সময় নিহত হন।

আরও পড়ুনঃ  তসলিমা নাসরিনের জন্য যে সুপারিশ করা হলো

এদিকে, গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সঙ্গে সংঘর্ষে ৫৮ জন নিহত সদস্যের তালিকা প্রকাশ করেছে ইসরায়েল পুলিশ। নিহতদের মধ্যে অনেকেই অফিসার পদমর্যাদার বলে জানা গেছে।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৮০ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। একইসঙ্গে পশ্চিম তীর এবং ইসরায়েলে সংঘর্ষে নিহত হয়েছে ১৭ জন ইসরায়েলি সেনা। ইরাক থেকে ড্রোন হামলায় দুইজন এবং ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একজন সেনা নিহতের তথ্যও নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

আরও পড়ুনঃ  হজরত আত্তাব ইবনে আসিদ (রা.) রাসুল (সা.) কর্তৃক নিযুক্ত মক্কার দায়িত্বশালী

আইডিএফের প্রকাশিত তালিকায়, পশ্চিম তীরে গুলিতে একজন, লেবানন সীমান্তে গোলাবারুদের ত্রুটির কারণে একজন, উত্তর ইসরায়েলে ট্যাঙ্ক দুর্ঘটনায় দুইজন নিহতসহ যুদ্ধের সময় সরাসরি সম্পর্কিত নয় এমন বেশ কয়েকটি মারাত্মক ঘটনা নিহতের তথ্যও রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা-ইসরায়েল সংঘাতে প্রায় ১,২০০ জন ইসরায়েলি নিহতদের খবর পাওয়া গেছে। অন্যদিকে, উপত্যকাজুড়ে ভয়াবহ ও ধ্বংসাত্মক হামলা চালিয়েছে দখলদার বাহিনী। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫৬ হাজার ৩৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৩২ হাজার ৬৩২ জন ফিলিস্তিনি। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্যে কোন কোন মার্কিন ঘাঁটি বেশি ঝুঁকিতে?

সূত্র: টাইমস অব ইসরায়েল, আনাদোলু

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com