
গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্রলীগ কর্মীরা এনসিপি সদস্যদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, ছাত্রলীগের সন্ত্রাসীরা হঠাৎ অস্ত্র হাতে এনসিপি সদস্যদের উপর আক্রমণ চালালে উপস্থিত সকল সদস্য যে যার মতো পালিয়ে যায়।
- হামলার পর এনসিপির তিনজন সদস্য – হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলম এবং নাহিদ ইসলাম – খুলনায় সিটি ইন হোটেলে আশ্রয় নেন। সেখানে থেকে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।
এ হামলার প্রতিবাদে জামায়াতে ইসলাম, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং রিপাবলিক বাংলাদেশ একযোগে নিন্দা জানিয়েছে। তারা আগামীকাল বিকেল ৫টায় শাপলা চত্বরে মানববন্ধন এবং গোপালগঞ্জ অভিমুখে যাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছে।