1. dailyainerkantho@gmail.com : admin :
গোলাপগঞ্জে গাছ থেকে পড়ে গুরুতর আহত নাঈম : চিকিৎসা ব্যয়ে বিপাকে পরিবার, বৃত্তবানদের সহযোগিতার আহ্বান - dailyainerkantho
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৩:৫৯|

গোলাপগঞ্জে গাছ থেকে পড়ে গুরুতর আহত নাঈম : চিকিৎসা ব্যয়ে বিপাকে পরিবার, বৃত্তবানদের সহযোগিতার আহ্বান

আতিকুর রহমান কামালী
  • Update Time : বুধবার, নভেম্বর ৫, ২০২৫,
  • 132 Time View

গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন নাঈম আহমদ (১৮) নামের এক যুবক। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটে সোমবার দুপুর আড়াইটার দিকে গোলাপগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের ইয়াগুল গ্রামে। আহত নাঈম আহমদ ওই গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নাঈম গাছের ডাল কাটতে গাছে উঠলে হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে তার মাথায় তিন-চার জায়গায় গুরুতর আঘাত লাগে এবং একটি পা ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করেন।

নাঈম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। বর্তমানে তার চিকিৎসা ব্যয়ে পরিবারটি মারাত্মক সংকটে পড়েছে। তাই নাঈমের সুস্থতার জন্য সমাজের বৃত্তবানদের সহযোগিতা চেয়েছেন তার পিতা ইউসুফ মিয়া।

সহায়তা পাঠানোর ঠিকানা:
📱 ০১৭১০-৭৭৯৭৯৬ (বিকাশ/নগদ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com