
রোববার (২৯ জুন) দুপুর ১২টার দিকে আকবরশাহ থানার উত্তর কাট্টলীর কর্নেল জোন্স সড়কের কলাবাগান মহিমা মাস্টার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি পাহাড়তলী বিদ্যুৎ বিতরণ বিভাগে অস্থায়ী ভিত্তিতে কাজ করছিলেন। ট্রান্সফরমার ঠিক করার কাজ করতে সিঁড়ি দিয়ে ওঠার সময় নিচে পড়ে যান তিনি। পরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পাহাড়তলী বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দিন বলেন, মরদেহ স্থানীয় একটি হাসপাতালে রয়েছে।