1. dailyainerkantho@gmail.com : admin :
জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ আয়োজনে পেশাগত দক্ষতা বৃদ্ধির কর্মশালা" - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৯:৫৩|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ আয়োজনে পেশাগত দক্ষতা বৃদ্ধির কর্মশালা”

মো: আনজার শাহ
  • Update Time : শনিবার, জুলাই ৫, ২০২৫,
  • 106 Time View

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা’র কক্সবাজার জেলা কমিটির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) কক্সবাজার শহরের অভিজাত হোটেল বীচওয়ে-এর হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত অর্ধশতাধিক সাংবাদিক প্রাণবন্ত অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কক্সবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক আকাশ।
সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি, বিশিষ্ট সাংবাদিক নুরুল আমিন হেলালী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব আপেল মাহমুদ।

কর্মশালার প্রধান আলোচক ছিলেন সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা মোঃ শাহজাহান মোল্লা, সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, নীতিনির্ধারক সদস্য মোঃ আলমগীর গনি, সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, মোঃ আতিকুর রহমান আজাদ, মোঃ হাসান সরদার জুয়েল, এবং সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহম্মদ আলতাফ হোসেন-এর সুযোগ্য পুত্র ও দৈনিক সমতল পত্রিকার সম্পাদক মুহাম্মদ মনজুর হোসেন, অর্থ সচিব মোঃ আবেদ আলী।

স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা কমিটির সহ-সভাপতি আয়াজ রবি।
মতামত ব্যক্ত করেন সহ-সভাপতি খুরশেদ আলম, জেলার অর্থ সম্পাদক নাসিমা আক্তার, চকরিয়া কমিটির সভাপতি জামাল হোসেন, টেকনাফ কমিটির সভাপতি নুরুল হোসাইন, মহেশখালী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হ্যাপী করিম প্রমুখ।

সারাদিনব্যাপী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে সাংবাদিকদের অংশগ্রহণ ও বিভিন্ন বিষয়ের ওপর গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com