1. dailyainerkantho@gmail.com : admin :
জাপানিজ ‘কিরিগিমি’ শিল্প থেকে অনুপ্রাণিত হয়ে উদ্ভাবিত হয়েছে নতুন ই-স্কিন! রোবটিক নিরাপত্তায় যুগান্তকারী এক পদক্ষেপ। - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:১৩|
শিরোনামঃ
পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

জাপানিজ ‘কিরিগিমি’ শিল্প থেকে অনুপ্রাণিত হয়ে উদ্ভাবিত হয়েছে নতুন ই-স্কিন! রোবটিক নিরাপত্তায় যুগান্তকারী এক পদক্ষেপ।

ডেষ্ক রিপোর্ট
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫,
  • 539 Time View

রোবট যখন মানুষের খুব কাছাকাছি চলে আসে অথবা কোনো কাজে নিয়োজিত হয়, তখন তাদের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞানীরা তৈরি করেছেন এক অভিনব “ই-স্কিন”। এটি জাপানের ‘কিরিগামি’ শিল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। এই “ই-স্কিন” এমন এক সংবেদনশীল আবরণ, যা রোবটের গায়ে বসিয়ে দিলে তা মানুষের মতোই সংঘর্ষ টের পায়, আঘাতের তীব্রতা বুঝতে পারে এবং নিজেকে বাঁচাতে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। নতুন গবেষণায় বলা হয়েছে, এই প্রযুক্তি ব্যবহার করে রোবট ‘মানব সহচর’ হিসেবে আরও নিরাপদ হয়ে উঠবে। বিশেষত যখন তারা সংকীর্ণ কোনো জায়গায় একত্রে কাজ করবে।

বর্তমান ‘ই-স্কিন’ প্রযুক্তি যেখানে ব্যয়বহুল বিভিন্ন সেন্সরের ওপর নির্ভর করে, সেখানে কিরিগামি-ভিত্তিক এই নতুন ডিজাইন এর “ই-স্কিন” হবে তুলনামূলকভাবে সহজ ও সস্তা । এতে আল্ট্রাসনিক ডিটেকশন, সেন্সিং এবং মেশিন লার্নিংকে একত্র করা হয়েছে। ছোট সার্কিট বোর্ডকে কিরিগামি কাটিংয়ের সাহায্যে বড় এলাকাজুড়ে বিস্তৃত করা হয়েছে। এতে খুব অল্পসংখ্যক সেন্সর দিয়েই ১০০% কভারেজ দেওয়া সম্ভব হবে। এর ফলে খরচ কমে মাত্র $৫-এরও নিচে। এর প্রশিক্ষিত নিউরাল নেটওয়ার্ক কয়েক হাজার সংঘর্ষের ডেটা বিশ্লেষণ করে, মিলিমিটার-পর্যায়ের নিখুঁত সংঘর্ষ শনাক্ত করতে পারে এবং সময় লাগে মাত্র কয়েক মিলিসেকেন্ড। গবেষকরা বলছেন, এটি রিয়েল-টাইমে অত্যন্ত কার্যকর এবং বাণিজ্যিকভাবে রোবটিক সিস্টেমে পরীক্ষার সময় তাদের প্রত্যাশার চেয়েও ভালো ফল দিয়েছে।

এই উদ্ভাবনের পেছনে রয়েছে হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এক দল গবেষক, যারা এখন এর সফটওয়্যার এবং ডিজাইনকে আরও উন্নত করতে কাজ করছেন। তাঁরা বলছেন, সঠিক শিল্প সহযোগী পেলে আগামী ২-৩ বছরের মধ্যেই এই প্রযুক্তির ব্যবহার বৃহৎ পরিসরে শুরু হতে পারে, যা “মানব-রোবট” সহাবস্থানকে করবে আরও নিরাপদ, স্মার্ট এবং কার্যকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com