1. dailyainerkantho@gmail.com : admin :
জাপানের মাউন্ট ফুজির চূড়ায় লাকসামের ছেলে ইকবাল। - dailyainerkantho
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৩:৫৩|

জাপানের মাউন্ট ফুজির চূড়ায় লাকসামের ছেলে ইকবাল।

সহিদ উল্ল্যাহ ডেণী
  • Update Time : শুক্রবার, আগস্ট ৮, ২০২৫,
  • 208 Time View

 

জাপানের মাউন্ট ফুজির চূড়ায় লাকসামের ছেলে ইকবাল

জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজির চূড়ায় সফলভাবে আরোহণ করেছেন লাকসাম উপজেলার ইকবাল বিন রশিদ। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৬টা ৫০ মিনিটে তিনি চূড়ায় পৌঁছান।

ইকবাল জানায়, তার এ অভিযান শুরু হয় সকাল সাড়ে ১০টায়। দীর্ঘ ৮ ঘণ্টা হাঁটার পর তিনি ৩,৭৭৬ মিটার উচ্চতার চূড়ায় পৌঁছাতে সক্ষম হন। এ অর্জনকে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন তিনি। অভিযাত্রার সময় প্রাকৃতিক সৌন্দর্য, কঠিন চড়াই ও ঠান্ডা আবহাওয়া মোকাবিলা করে নিজেকে প্রমাণ করার তৃপ্তি পেয়েছেন।

ইকবাল জানান, আমার স্বপ্ন ছিল বিশ্বের বিভিন্ন দেশের পর্বত জয় করে বাংলাদেশের লাল-সবুজ পতাকা সেখানে উড়ানো। ফুজি ছিল আমার প্রথম আন্তর্জাতিক অভিযান। ২০২৩ সালে একটি ভিডিও দেখে স্বপ্ন জাগলো একদিন মাউন্ট ফুজির চূড়ায় উঠবো। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে।

এ সময় ইকবাল তার সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করেন এবং চূড়ায় পৌঁছে সেটি উড়ান। এই দৃশ্য ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা ব্যাপক প্রশংসিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com