1. dailyainerkantho@gmail.com : admin :
জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৯:৫৩|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুলাই ৬, ২০২৫,
  • 114 Time View

কিশোরগঞ্জের মিঠামইনে জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়ার মদ সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সাম্প্রতিক সময়ে এমন একটি ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অনেকেই সেই ভিডিও পোস্ট করে বিরূপ মন্তব্য করছেন।

ভাইরাল হওয়া ৪৮ সেকেন্ডের ওই ভিডিওতে ওমর ফারুক ভূঁইয়াকে গান গাইতে দেখা যায়। এ সময় গানের সঙ্গে নৃত্যও করেন ওমর ফারুক ভূঁইয়া।

সম্প্রতি মিঠামইন থানার পুলিশ জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি ওমর ফারুক ভূঁইয়াকে ঘাগড়া বাজার থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠান। পরে তিনি উচ্চ আদালত থেকে দুই মামলায় জামিন নিয়ে কারাগার থেকে ছাড়া পান। জামিনে বেরিয়ে ওমর ফারুক ভূঁইয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজনকে নিয়ে রাতে বিভিন্ন গ্রামে গোপন বৈঠক করে বেড়ান এবং নেশাগ্রস্থ হয়ে অসামাজিক কাজে লিপ্ত হন।

অভিযোগ রয়েছে অর্থ বাণিজ্যের উদ্দেশ্যে ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওমর ফারুক সাংবাদিকসহ গ্রামবাসীর নামে হয়রানিমূলক মামলা দায়ের করেছেন। গত ২ জুলাই স্থানীয় সাংবাদিক গোলাপ ভূঁইয়াসহ ৮ জনকে আসামি করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে ওমর ফারুক ভূঁইয়ার সঙ্গে ফোনে কথা হলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘ভাইরাল-সাইরাল আপনারা দেখেন। এসব শুনতে আমি রাজি না’ বলে কল কেটে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com