1. dailyainerkantho@gmail.com : admin :
ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন মামুন চৌধুরী - dailyainerkantho
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১২:২০|
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা, আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!! ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!! রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম

ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন মামুন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, নভেম্বর ১২, ২০২৫,
  • 217 Time View

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর রাঙ্গা মালিয়া গ্রামের সন্তান মামুন চৌধুরী হলেন ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা। সংগঠনটির পক্ষ থেকে এই নিয়োগকে একটি সময়োপযোগী ও ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

মামুন চৌধুরী অস্ট্রিয়া প্রবাসী তবে বিদেশে অবস্থান করলেও তিনি সবসময় নিজের শেকড়ের সঙ্গে যুক্ত থেকেছেন। শৈশব থেকেই তিনি বিভিন্ন ছোট-বড় সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে তাঁর আন্তরিকতা এবং আত্মনিবেদন তাকে এলাকায় একজন আস্থাভাজন ও উদ্যমী সামাজিক কর্মী হিসেবে পরিচিত করেছে।

প্রবাস জীবনে থেকেও তিনি নিজ এলাকার উন্নয়নমূলক কাজে সহযোগিতা করছেন এবং নানা সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন। বিশেষ করে শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও তরুণ প্রজন্মকে সামাজিক কাজে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তাঁর অবদান প্রশংসনীয়।

ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল জানিয়েছেন, সংগঠনের বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়নে মামুন চৌধুরীর অভিজ্ঞতা, আন্তরিকতা ও সামাজিক দায়বদ্ধতা সংগঠনটিকে আরও শক্তিশালী করবে।

এলাকার মানুষ, ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতের জন্য তাঁকে শুভকামনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com