1. dailyainerkantho@gmail.com : admin :
টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়ে ১৭ কিশোর পেল বাইসাইকেল উপহার - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৯:৫৪|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়ে ১৭ কিশোর পেল বাইসাইকেল উপহার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, জুলাই ৬, ২০২৫,
  • 112 Time View

টানা ৪১ দিন মসজিদে তাকবীরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় কসবায় ১৭ জন কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেলে কসবার আকছিনা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯নং ওয়ার্ড শাখা ও স্থানীয় ব্যবসায়ী আবদুস ছাত্তারের যৌথ উদ্যোগে এ পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখার কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, কসবা উপজেলা জামায়াতের আমীর ফরিদ উদ্দিন, স্থানীয় জামায়াত নেতা মো. সালাউদ্দিন ও আজগর ডিলারসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় নামাজে অংশ নেওয়া আরও ৩৫ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।
উদ্যোক্তা আবদুস ছাত্তার বলেন, কিশোরদের মসজিদমুখী করতেই এ উদ্যোগ। আমি বিশ্বাস করি, তারা নিয়মিত নামাজে অভ্যস্ত হলে ভবিষতেও এ আমল ধরে রাখবে। এতে আমিও সাওয়াবের অংশীদার হতে পারবো। সকলের উচিত ভালো কাজে এগিয়ে আসা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com