
ঠাকুরগাঁওয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন মির্জা ফয়সল আমীন
নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
মণ্ডপ পরিদর্শনকালে তিনি হিন্দু সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের খোঁজখবর নেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক তারেক আদনানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পরিদর্শনকালে মির্জা ফয়সল আমীন বলেন, সম্প্রীতি ও সৌহার্দ্যের ঐতিহ্য বজায় রেখে সবাই যেন শান্তিময় পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য বিএনপি নেতাকর্মীরা সার্বিক সহায়তা অব্যাহত রাখবেন।