1. dailyainerkantho@gmail.com : admin :
সারের সংকট মেটাতে খোলা বাজারে সার বিক্রির ব্যবস্থা করা হবে- বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন - dailyainerkantho
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| বিকাল ৫:১২|
শিরোনামঃ
রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা পঞ্চগড়ে নারীসহ দুজনের মৃত্যু মানসিক ভারসাম্যহীন মিজানুর রহমানের মৃত্যুর বিচার কোথায়? পিছনে নয়, ঠাকুরগাঁওকে আধুনিক মডেলে রূপান্তর করতে চাই’: নির্বাচনী জনসভায় মির্জা ফয়সাল আমীন যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা স্মারক প্রদান অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীতে হামলার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা 0x4313e5d5 হরিণাকুণ্ডুতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরন।

সারের সংকট মেটাতে খোলা বাজারে সার বিক্রির ব্যবস্থা করা হবে- বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন

নুরে আলম শাহ
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬,
  • 27 Time View

 

সারের সংকট মেটাতে খোলা বাজারে সার বিক্রির ব্যবস্থা করা হবে- বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলে কৃষকদের সারের সংকট দূর করতে খোলা বাজারে সার বিক্রির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।
রবিবার ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার বড়গাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভা ও বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন। মির্জা ফয়সল আমিন বলেন, আমরা জানি, আপনারা সারের জন্য কষ্ট পাচ্ছেন। সংসদে যেতে পারলে কৃষকদের এই দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
পথসভায় এলাকার উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফয়সল আমিন বলেন, তার বড় ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত নির্বাচনে ঠাকুরগাঁও থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীর দায়িত্ব পালনকালে অল্প সময়ে বিভিন্ন উন্নয়নকাজ করেছেন। এ সময় তিনি ভূল্লী ও রুহিয়া উপজেলা প্রতিষ্ঠা, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল কলেজ প্রতিষ্ঠার বিষয়গুলো তুলে ধরেন। শিগগিরই একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের কাজ শুরু হবে বলেও জানান তিনি।
মির্জা ফয়সল আমিন আরও বলেন, ঠাকুরগাঁওয়ের গ্রামাঞ্চলের উন্নয়নে সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ এসেছে।
এ অর্থে রাস্তাঘাট, সেতু ও কালভার্ট নির্মাণের পাশাপাশি মসজিদ-মন্দিরের উন্নয়ন করা হবে। এ ছাড়া ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে এবং কৃষক কার্ডের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।
ভোটারদের উদ্দেশে বিএনপির এই প্রার্থী বলেন, এলাকার উন্নয়নকাজ অব্যাহত রাখতে ভোটারদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সরকারদলীয় সংসদ সদস্য না হলে উন্নয়নকাজের জন্য বরাদ্দ পাওয়া কঠিন হয়ে পড়ে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় পথসভায় গনজোয়ারে পরিনত হয়। বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ ভোটাররা পথসভায় অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু, জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক আশরাফুল হক, বিএনপি নেতা প্রভাত কুমার সিং, ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আহম্মদ আলীসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মী বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com