ই সাফল্যের মধ্য দিয়ে স্মার্ট সিটি, মহাকাশ যান, সামরিক ঘাঁটি এমনকি দুর্গম অঞ্চলেও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
কীভাবে কাজ করে এই প্রযুক্তি?
ডারপার POWER প্রোগ্রামের অধীনে লেজার প্রযুক্তি ব্যবহার করে উচ্চক্ষমতার বিদ্যুৎ রূপান্তর করা হয়েছে আলোর বিমে, যা পাঠানো হয়েছে বহু দূরের গ্রাহকের কাছে।
সেখানে ফটোভোল্টেইক সেল প্রযুক্তি ব্যবহার করে আলোকে আবার বিদ্যুতে রূপান্তর করা হয়।
ডারপার দাবি, তারা ২০২৫ সালের মে মাসে ৮.৬ কিমি দূরে ৮০০ ওয়াটের বেশি শক্তি পাঠাতে সক্ষম হয়েছে। এমনকি পরীক্ষায় লেজারের শক্তি ব্যবহার করে দূরবর্তী এক স্থানে পপকর্ন পর্যন্ত তৈরি করে এর কার্যকারিতা দেখানো হয়েছে।







