1. dailyainerkantho@gmail.com : admin :
তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন জমিয়ত মহাসচিব আফেন্দি - dailyainerkantho
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ২:৩৭|
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা, আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!! ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!! রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম

তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন জমিয়ত মহাসচিব আফেন্দি

আতিকুর রহমান কামালী
  • Update Time : রবিবার, জানুয়ারি ১১, ২০২৬,
  • 161 Time View

আতিকুর রহমান কামালী : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র নেতারা।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে জমিয়তের মহাসচিব সাংবাদিকদের বলেন, তারেক রহমানের সঙ্গে আমাদের অত্যন্ত হৃদ্যতাপূর্ণ একটি বৈঠক হয়েছে। বৈঠেকে আগামীর বাংলাদেশ, ইসলাম ও রাষ্ট্র বিনির্মাণে কীভাবে আমরা একসাথে কাজ করতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপির সঙ্গে আমাদের যে ৪টি আসনে সমঝোতা হয়েছে সেখানে বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা আমরা তাকে জানিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, যেসব পদক্ষেপ নিলে কাজের পরিবেশ তৈরি হবে সেসব পদক্ষেপ তিনি নিবেন।

তিনি আরও বলেন, সারাদেশে বিএনপির অন্যান্য প্রার্থীদের জন্য আমরাও আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করব বলে জানিয়েছি তাকে। আমাদের জনশক্তিকে বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে মাঠে থাকার নির্দেশ দিয়েছি। বাংলাদেশ যেন আর কখনো পথ না হারায় সে ব্যাপারে তারেক রহমান দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন আমাদের। এ বিষয়ে আমরা একে অপরকে সার্বিক সহযোগিতা করব। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা একতাবদ্ধ থাকব ইনশাআল্লাহ।

জমিয়তের প্রার্থীদের মধ্যে দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব ও কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসাইন কাসেমী ছাড়াও দলের কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা নাজমুল হাসান কাসেমী ও মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া উপস্থিত ছিলেন। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এদিকে, গতকাল তারেক রহমান বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে জমিয়তের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com