1. dailyainerkantho@gmail.com : admin :
তৃতীয় নারী হিসেবে এভারেস্ট জয় করলেন নুরুন্নাহার নিম্নি - dailyainerkantho
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ১১:০৮|
শিরোনামঃ
খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা  সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম!! পাবনা জেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে ইবি রেজিস্টারকে শুভেচ্ছা জিরার ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, সাবেক ছাত্রদল নেতাসহ আটক ২ ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম কুমার ধরা ও ওয়াটারকিপার্স এর নেতৃত্বে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ প্রচারাভিযানের উদ্বোধন তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে দ্রুত বিধি প্রণয়নের দাবি: তাবিনাজ (তামাক বিরোধী নারী জোট) ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুনামেন্টে – এমপি কামরুল ইবিতে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের আন্তঃসেশন ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত তেঁতুলিয়ায়  প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক মোবারক হোসেন

তৃতীয় নারী হিসেবে এভারেস্ট জয় করলেন নুরুন্নাহার নিম্নি

সাইফুল আলম সরকার
  • Update Time : শনিবার, জুন ১৩, ২০২৬,
  • 159 Time View

 

তৃতীয় নারী হিসেবে এভারেস্ট জয় করলেন নুরুন্নাহার নিম্নি

মো: সাইফুল আলম সরকার, ঢাকা:   এভারেস্ট জয় করা অত্যন্ত দূরহ কাজ। ইস্পাত কঠিন এই কাজটিই বাস্তবে জয় করলেন তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে পর্বতারোহী নুরুননাহার নিম্নি। এই উপলক্ষে গতকাল ১২ জুন ২০২৬ শুক্রবার সকাল ১০:৩০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে পতাকা প্রত্যর্পণ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশে নেপালী দূতাবাসের ডেপুটি চীফ অফ মিশন ললিতা সিলওয়াল এবং বিশিষ্ট নারী অধিকার কর্মী শিরীন পারভিন হক সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অভিযানের স্পনসর পূবালী ব্যাংক পিএলসি’র অ্যাসিটেন্ট জেনারেল ম্যানেজার ফারজিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এভারেস্ট বিজয়ী এম এ মুহিত সাংবাদিক সম্মেলন পরিচালনা করেন।

পর্বতারোহী নুরুননাহার নিম্নি এভারেস্ট-শিখরে উন্নীত জাতীয় পতাকা প্রত্যর্পণ করেন এবং অভিযানের স্লাইড প্রদর্শন করেন। তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন কিভাবে এই দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছেন। এবং যখন সর্বোচ্চ চুড়ায় যান তখন তার অনুভূতি ব্যক্ত করেন।

অভিানের নেপাল-তিব্বত সীমান্তে অবস্থিত এভারেস্ট শিখরটি ৮,৮৪৮ মিটার (২৯,০২৯ফুট) উঁচু। পর্বতারোহী নিম্নি ১১ এপ্রিল ২০২৬ নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে ১৪ এপ্রিল নেপালের লুকলা থেকে ট্রেকিং শুরু করেন এবং প্রায় ৭৫ কিমি হেঁটে ২২ এপ্রিল ২০২৬ তারিখে বেস-ক্যাম্পেমে লবুজে ইস্ট (২০,০৭৫ফুট) আরোহণ করেন। তিনি ৬ মে ২০২৬ তারিখে ভয়ংকর খুম্বু আইস-ফল অতিক্রম করে ক্যাম্প-১ (১৯,৬০০ফুট) ও ৭ মে ক্যাম্প-২ (২১,০০০ ফুট) পৌঁছান এবং ৯ মে আবার বেস-ক্যাম্পে নেমে আসেন। নিম্নি ১৭ মে চূড়ান্ত আরোহণের জন্য বেস-ক্যাম্প ছাড়েন এবং ক্যাম্প-১ ও ২ অতিক্রম করে ২১ মে ক্যাম্প-৩ (২৩,৯৫০ফুট) পৌঁছান। ২২ মে ক্যাম্প ৪-এর উদ্দেশে যাত্রা করেও বিরূপ আবহাওয়ার কারণে ক্যাম্প ২-এ নেমে আসতে বাধ্য হন। ২৫ মে ক্যাম্প-২ থেকে আবার চূড়ান্ত আরোহণ শুরু করে ক্যাম্প-৩ এবং ২৬ মে ক্যাম্প-৪ (২৫,৯০০ফুট) পৌঁছান। সেদিন সন্ধ্যা ৬:৩০টায় নুরুননাহার নিম্নি গাইড দাওয়া শেরপা ও লাকপা শেরপাকে সাথে নিয়ে চূড়ার উদ্দেশ্যে আরোহণ শুরু করেন এবং বিপজ্জনক হিলারি স্টেপ পার হয়ে ২৭ মে ২০২৬ তারিখ নেপাল সময় ভোর ৫:২৪টায় এভারেস্ট শীর্ষে আরোহণ করেন। তিনি ইতিপূর্বে ভারতে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ নিয়েছেন এবং একটি করে ৬ হাজার ও ৭ হাজার মিটার পর্বত আরোহণ করেছেন। এভারেস্ট অভিযানটি পরিকল্পনা করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং স্পনসর করেছে পূবালী ব্যাংক পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com