1. dailyainerkantho@gmail.com : admin :
তেঁতুলিয়ায় রেকর্ড মাত্রা বৃষ্টিপাত,জনজীবন বির্পযস্ত - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:০৫|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

তেঁতুলিয়ায় রেকর্ড মাত্রা বৃষ্টিপাত,জনজীবন বির্পযস্ত

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, নভেম্বর ১, ২০২৫,
  • 108 Time View

মৌসুমি বায়ুর প্রভাব দেশের সবর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত ২৪ ঘন্টায় ১৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে হিমালয়ের কাছাকাছি হওয়ায় তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

শনিবার (১নভেম্বর ) সকাল ৯ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিস ১০১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে।

শীতের প্রভাব: নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই উত্তরবঙ্গে শীত অনুভূত হতে শুরু করেছে, যা তেঁতুলিয়া আবহাওয়া অফিস কর্তৃক নিশ্চিত করা হয়েছে।বৃষ্টিপাত: গত শুক্রবার (৩১ অক্টোবর) তেঁতুলিয়ায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় এবং আগামী দুই থেকে তিন দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আর্দ্রতা: গত শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রার সময় আর্দ্রতা ছিল ৯৯%।

বৃষ্টি পরবর্তী অবস্থা: বৃষ্টি শেষে উত্তরাঞ্চলে শীতের অনুভূতি আরও বাড়বে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আবহাওয়ার পূবার্ভাসে বলা হয়েছে,রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়পায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী ও । ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়
জানান,আজকে শনিবার (১ নভেম্বর ) তেঁতুলিয়ায় ১০১ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। দেশের উত্তরাঞ্চলের ভারি বৃষ্টিপাত হচ্ছে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com