1. dailyainerkantho@gmail.com : admin :
তেতুলিয়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উৎযাপন - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:৪০|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

তেতুলিয়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উৎযাপন

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫,
  • 231 Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি- খাদেমুল ইসলাম-
পঞ্চগড়ের তেতুলিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তেতুলিয়া
উপাসনালয়গুলোতে বড়দিনের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এসময় যিশুর মহাকীর্তনের পর প্রার্থনায় জগতে শান্তি আর মানুষে মানুষে সম্প্রীতি কামনা করা হয়।

এবারও তেতুলিয়ায় সাদ্ধী সিসিলিয়া গির্জা, ময়নাগুড়ি কামাত পাড়া গির্জা,কালদাস পাড়া বালাবাড়ি গির্জা,সংকর পাড়া গির্জা,দর্জিপাড়া গির্জা।

টি ক্যাথলিক গির্জায় বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হয়। বড়দিন উপলক্ষে বর্ণিল আলোকসজ্জা আর ফুল দিয়ে সাজানো হয় গির্জাগুলো। এছাড়া উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ক্যাথলিক খ্রিস্টানদের গির্জাগুলোতে বড়দিনের প্রার্থনার আয়োজন করা হয়। খ্রিস্টান ধর্মের সব বয়সী মানুষ এসব গির্জায় গিয়ে প্রার্থনায় অংশ নেন।

সকালে তেতুলিয়ায় বুড়াবুড়ি কালদাস পাড়া বালাবাড়ি গির্জা
এলাকার উত্তম মেষপালক ক্যাথিড্রালে বিশেষ প্রার্থনা করা হয়। এর আগে সেখানে যিশু খ্রিস্টের মহিমা ও তাঁর ক্ষমার গুণ তুলে ধরেন তেতুলিয়ায় ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সুন্দর মনের মানুষ হিসেবে বেঁচে থাকার আহ্বান জানান তিনি। প্রার্থনা শেষে সেখানে যিশুর জন্মদিনের কেক কাটা হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার
রাত থেকেই খ্রিস্টান ধর্মাবলাম্বীদের বাড়িতে বাড়িতে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা।

বৃহস্পতিবার সকালে বড়দিনের বিশেষ প্রার্থনা ছাড়াও অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল শুভেচ্ছা বিনিময়, প্রীতিভোজ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com