1. dailyainerkantho@gmail.com : admin :
তেতুলিয়ায় গ্রাম পুলিশ দফাদারের অবসর জনিত বিদায় অনুষ্ঠান - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:১০|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

তেতুলিয়ায় গ্রাম পুলিশ দফাদারের অবসর জনিত বিদায় অনুষ্ঠান

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫,
  • 132 Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ের তেতুলিয়ায় ৪ নং শালবাহান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ দফাদার মোঃ আব্দুল কাদের অবসর জনিত রাজকীয় বিদায় অনুষ্ঠান সম্পন্ন।
সোমবার ১ ডিসেম্বর সকালে শালবাহান ইউনিয়ন পরিষদের মাঠের সামনে এ বিদায় অনুষ্ঠিত হয়।এতে

বিদায়ী অনুষ্ঠানে মোঃ আশরাফুল ইসলাম চেয়ারম্যান ‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন শালবাহান ইউ, পি সদস্য,
আবু জাফর, শালবাহান ইউপির সদস্য

মোছাঃ আলেয়া বেগম, ইউপির সরকার কর্মকর্তা, গ্রামপুলিশে সদস্যসহ আরো অনেকে।

সভাপতির বক্তব্যে তিনি বলেন , তার কর্ম জীবনে সততা, নিষ্ঠার সাথে কর্ম করেছেন। তিনি সময়কে গুরুত্ব দিয়ে প্রতি দিন সবার আগে অফিসে আসতেন এবং গ্রাম পুলিশদের সঠিক সময়ে সঠিক ভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন।

পঞ্চগড় জেলায় এই প্রথম কোন একজন সত্য নিষ্ঠাবান গ্রাম পুলিশকে আমরা বিদায় সংবর্ধনা দিতে পেয়ে নিজেদেরকে ধন্য মনে করছি।

দীর্ঘ ৪৩ বছর কর্ম জীবন শেষে তাকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করেন , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম।

সাথে ইউনিয়ন পরিষদের ইউ,পি সদস্যরা সহ স্থানীয়রা ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় রাজকীয় বিদায় পাওয়া আবদুল কাদের বলেন, এই মুহুর্তটা সারাজীবনের চাইতেও অন্য রকম পাওয়া। মানুষের সেবার জন্য চেষ্টা করেছি সর্বোচ্চ দায়িত্ব পালন করা যা নিজের পরিবারের মতো দায়িত্ব ছিলো।

এমন বিদায় সত্যি অনেক আনন্দের। এসময় তিনি আবেগতাড়িতভাবে সকলের প্রতি গভীর ভালোবাসা রেখে বলেন, আমাদের উচিত যার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সুন্দর ভাবে পালন করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com