1. dailyainerkantho@gmail.com : admin :
তেতুলিয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৪:৩০|
শিরোনামঃ
রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী

তেতুলিয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

খাদেমুল ইসলাম
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬,
  • 163 Time View

 

তেতুলিয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ খাদেমুল ইসলাম! তেতুলিযা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তেতুলিয়া র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলা ফায়ার সার্ভিস কর্মীদের বিশেষ সচেতন মুলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় তেতুলিয়া
উপজেলা পরিষদের মাঠে তেতুলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি তেতুলিয়া উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন । মহড়ায় নেতৃত্ব দেন তেতুলিয়া ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হক ।
এ সময় উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, তেতুলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঈদুল ইসলাম শাহ তেতুলিয়া প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গির আলম, তেতুলিয়া সমবায় কর্মকর্তা মামুন কবীর,তেতুলিয়া যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, এবং সাংবাদিক বৃন্দসহ

বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে ধারণা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com