1. dailyainerkantho@gmail.com : admin :
দলীয় প্রতীক থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে- আসিফ মাহমুদ। - dailyainerkantho
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:৪১|
শিরোনামঃ
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি নেত্রকোণা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ

দলীয় প্রতীক থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে- আসিফ মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫,
  • 145 Time View

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত এ সংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

অনুমোদিত সংশোধনীর বিষয়ে বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেন স্থানীয় সরকার উপদেষ্টা। লেখেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।’

এর আগে ২০১৫ সালের নভেম্বরে নিবন্ধিত রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য ইউনিয়ন পরিষদ, উপজেলা ও সিটি করপোরেশন আইন সংশোধনের প্রস্তাব সংসদে পাস হয়। এর ফলে এসব নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করে প্রার্থী হওয়ার সুযোগ তৈরি হয়।

তবে ৫ আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে। গত ডিসেম্বরে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদও জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার না করার পক্ষে বেশি মত এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com