1. dailyainerkantho@gmail.com : admin :
ধর্মপাশায় শীষ মিয়ার হত্যার দোষীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:৫২|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

ধর্মপাশায় শীষ মিয়ার হত্যার দোষীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

সাইফ উল্ল্যাহ
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬,
  • 250 Time View

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের দাশপাড়া গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মৃত উদ্ধার হওয়া শীশ মিয়া আকন্দকে (৪২) হত্যা করা হয়েছে দাবি করেছে তার পরিবার। শুক্রবার দুপুর ২টায় ওই ইউনিয়নের গাছতলা বাজারে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এমনটি দাবি করা হয়। এর আগে গত ২৯ ডিসেম্বর শীশ মিয়া আকন্দের বড় ভাই জসিম উদ্দিন আকন্দ বাদি হয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে সাত জনের নাম উল্লেখ করে ধর্মপাশা থানায় মামলা করেন। কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন শীশ মিয়া আকন্দের পরিবারের লোকজন। শীশ মিয়া আকন্দ পাইকুরাটি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।
গত ১৪ ডিসেম্বর রাত ৮টার পর থেকে শীশ মিয়া আকন্দ নিখোঁজ ছিল। পরে ২৮ ডিসেম্বর ওই ইউনিয়নের দাসপাড়া গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই তার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। এর পরদিন তার বড় ভাই জসীম উদ্দিন আকন্দ বাদী হয়ে জিংলীগড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে বাবুল মিয়া (৪৫) ও রতন মিয়া (৪০), আকিকুর রেজা আকন্দের ছেলে সিরাজুল আকন্দ (৩৫) ও শাহীনুর আকন্দ (৩২), মৃত সুরুজ আলীর ছেলে লালধন (৪৫), গাছতলা বাজারের মৃত বাদুর আলীর ছেলে মাসুদ (৩৯) ও রাশিদ (৩৮) এর নাম উল্লেখ অজ্ঞাত আরো অনেককেই আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এদিকে শুক্রবার আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য দেন, শীশ মিয়ার স্ত্রী আসমা আক্তার, মা রেহেনা আক্তার, ছেলে শাকিমুল আকন্দ, মেয়ে সোমাইয়া আক্তার, ভাই খাইরুল ইসলাম আকন্দ, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য এবং শীশ মিয়ার চাচাতো ভাই মামুন আকন্দ।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে৷ আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com