1. dailyainerkantho@gmail.com : admin :
ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার - dailyainerkantho
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৩:১৬|
শিরোনামঃ
খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা  সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম!! পাবনা জেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে ইবি রেজিস্টারকে শুভেচ্ছা জিরার ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, সাবেক ছাত্রদল নেতাসহ আটক ২ ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম কুমার ধরা ও ওয়াটারকিপার্স এর নেতৃত্বে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ প্রচারাভিযানের উদ্বোধন তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে দ্রুত বিধি প্রণয়নের দাবি: তাবিনাজ (তামাক বিরোধী নারী জোট) ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুনামেন্টে – এমপি কামরুল ইবিতে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের আন্তঃসেশন ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত তেঁতুলিয়ায়  প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক মোবারক হোসেন

ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

সাইফ উল্ল্যাহ
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬,
  • 90 Time View

 

ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::

আসন্ন ২০২৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই নিয়ে জ্বল্পনা কল্পনা শুরু হয়েছে। বিভিন্ন বাজারের চাষ্টলে শুরু হয়েছে নির্বাচনী আলোচনা। কে হবেন জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান। এই চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় তুঙ্গে রয়েছেন সাবেক ছাত্র রাজনীতি থেকে গড়া উঠা যুবদল নেতা মোঃ আবুল বাশার। তারেই ধারাবাহিকতায় এই নির্বাচনে চেয়ারম্যান পদে তরুণ সমাজসেবক ও যুবনেতা, সাবেক ছাত্রদল নেতা, নেত্রকোনা জেলা শাখা- ১৯৯৪-১৯৯৬, সাবেক আহ্বায়ক, জয়শ্রী ইউনিয়ন যুবদল, সাবেক সভাপতি, জয়শ্রী ইউনিয়ন যুবদল, সাবেক সদস্য, ধর্মপাশা উপজেলা যুবদল, সাবেক যুগ্ম আহ্বয়াক, ধর্মপাশা উপজেলা যুবদল, বর্তমান যুগ্ম আহ্বায়ক, ধর্মপাশা উপজেলা যুবদলের কারা নির্যাতিত নেতা মোঃ আবুল বাশার কে চেয়ারম্যান হিসেবে দেখতে চান স্থানীয় সাধারণ ভোটার ও সর্বস্তরের জনগণ।
তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাঘাউছা গ্রামের হাজী আফরোজ আলীর সুযোগ্য পুত্র। তার পিতা সাবেক ধর্মপাশা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য। মোঃ আবুল বাশার ২০১১ সালে ধর্মপাশা উপজেলার ৪নং জয়শ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক হয়রানী ও মামলার আসামী থাকার সত্বেও আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির সকল দলীয় কার্যক্রম ও কর্মসূচীতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক মামলার আসামী। ২০২৩ সালে ২রা নভেম্বর বিএনপির পোগ্রাম পালন কালে গ্রেফতার হয়ে দীর্ঘ ৯২ দিন কারা ভোগ করেন। তাছাড়াও বিভিন্ন সময়ে পুলিশের হয়রানীর স্বীকার।

ইতিমধ্যে তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, গ্রাম-মহল্লায় এবং হাট-বাজারে সর্বস্তরের মানুষের সাথে ব্যাপক গণসংযোগ ও কুশল বিনিময় ও উঠান বৈঠক শুরু করেছেন।

​স্থানীয় এলাকাবাসীর মতে, মোঃ আবুল বাশার দীর্য়দিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রয়েছেন। এই হাওর এলাকার যেকোনো দুর্যোগে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মোঃ আবুল বাশার বলেন, “আমি অবহেলিত, হাওরবেষ্টিত জয়শ্রী ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত, একটি আধুনিক, ডিজিটাল ও মাদক-সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থা প্রসার এবং বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আনাই হবে আমার মূল লক্ষ্য। দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণ যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তবে আমি আজীবন তাদের কল্যাণে কাজ করে যাবো।
​গণসংযোগকালে দলীয় লোক জনসহ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার, প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন। সাধারণ ভোটাররা সৎ, যোগ্য এবং বিপদে-আপদে পাশে থাকা, কারা নির্যাতিত যুবনেতা মোঃ আবুল বাশার কে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ। এই নিয়ে সমগ্র ইউনিয়নে গুঞ্জন শুরু হয়েছে। ##

সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
তারিখ: ২৮/৭/২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com