1. dailyainerkantho@gmail.com : admin :
নানান আয়োজনে বাংলাবান্ধা দেশের সর্বোচ্চ১১৭ ফুট ফ্লাগস্ট্যান্ড শুভ উদ্ধোধন - dailyainerkantho
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ১:১৯|
শিরোনামঃ
মনোহরগঞ্জের হাসনাবাদে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী  পাকিস্তান ও আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে মাওলানা ফজলুর রহমানের গভীর উদ্বেগ; শান্তি ও কূটনৈতিক সমাধানের আহ্বান গার্ডিয়ান লাইফ ইনসুরেন্সের উদ্যোগে মোহনগঞ্জে ইফতার মাহফিল নরসিংদী মাধবদী-তে সংঘটিত নির্মম শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জমিয়তে উলামায়ে ইসলামের বিচার দাবি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ইফতার সামগ্রী বিতরণ তেতুলিয়ায় জাতীয় সংগীত লিখতে না পারায় কারনে চাকরি হলো না গ্রামপুলিশ সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান—ঝিনাইদহে এমপি আলী আজমের কঠোর বার্তা হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসারের সাথে ঝিনাইদহ দুই আসনের জাতীয় সংসদ সদস্য নবনির্বাচিত এমপির মতবিনিময় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ইফতার মাহফিল শেষে বাড়ি ফেরার পথে নৈশকোচ মোটরসাইকেল সংঘর্ষে মা-মেয়ে নিহত পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের উদ্যোগে কৃষি উপকরণ ও ব্রি ধান নিড়ানি যন্ত্র বিতরণ

নানান আয়োজনে বাংলাবান্ধা দেশের সর্বোচ্চ১১৭ ফুট ফ্লাগস্ট্যান্ড শুভ উদ্ধোধন

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫,
  • 112 Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি! খাদেমুল ইসলাম!

বাংলাবান্ধা দেশের সর্বোচ্চ১১৭ ফুট
ফ্লাগস্ট্যান্ড শুভ উদ্ধোধন করা হয়েছে।

মঙ্গলবার ৪ নভেম্বর বিকেল ৩ টায় শোভাযাত্রার মধ্য দিয়ে এ ফ্ল্যাগ স্ট্যান্ড উদ্বোধন করা হয়। ফ্ল্যাগ উড়ানোর জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

জেলা প্রশাসক মোঃ সাবেত আলী ফ্ল্যাগ স্ট্যান্ড উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশের জন্য এটি একটি ইতিহাস। বাংলাবান্ধায় এখন দেশের সবচেয়ে উঁচুতে জাতীয় পতাকা উড়ছে। দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এই পতাকা দেখার জন্য আসবেন। এটি আমাদের জন্য গর্বের বিষয়।

এর আগে বাংলাবান্ধা কাস্টমস চত্তর থেকে পতাকা স্ট্যান্ড পর্যন্ত একটি বর্ণিল র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে হাজার হাজার স্থানীয় জনতা অংশ নেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের প্রবেশদ্বার বাংলাবান্ধা জিরোপয়েন্ট। ভারতের প্রান্তে উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ডে তাদের পতাকা সার্বক্ষণিক উড়তে থাকে। আমাদের এখানে আগে কোনো উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড ছিল না। দীর্ঘদিন ধরে তরুণরা চাইছিল, ভারতের মতো বাংলাদেশের প্রান্তেও একটি উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করা হোক। তাই তাদের দাবি অনুযায়ী আর্কিটেকচারের মাধ্যমে ফ্ল্যাগ স্ট্যান্ডের ডিজাইন করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho