1. dailyainerkantho@gmail.com : admin :
নুরুল হক নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে আদালতের নির্দেশ - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৮:২৬|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

নুরুল হক নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে আদালতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জুলাই ৪, ২০২৫,
  • 108 Time View

বরিশালে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) বরিশালের একটি আদালত কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি এজাহারভুক্ত করার নির্দেশ দেন।

এর আগে ৩১ মে রাতে নগরের ফকিরবাড়ি রোডে জাপার কার্যালয়ে হামলার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করতে যান জাপার নেতারা। তবে পুলিশ মামলা না নেওয়ায় তারা আদালতের শরণাপন্ন হন।

দ্রুত বিচার আইনে করা এ মামলার প্রধান আসামি করা হয়েছে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরকে। মামলায় দলের সাধারণ সম্পাদক রাশেদ খান, বরিশাল জেলা সভাপতি এইচ এম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। সঙ্গে অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

জাপার জেলা সাধারণ সম্পাদক ও আইনজীবী আবদুল জলিল বলেন, আদালতের নির্দেশের কপি বৃহস্পতিবার সকালে থানায় জমা দেওয়া হয়েছে। ডিউটি অফিসার তা গ্রহণ করেছেন।

তবে কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, “আদালতের আদেশ এখনও হাতে পাইনি। ডিউটি অফিসার গ্রহণ করে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে মামলার বিষয়ে গণঅধিকার পরিষদের মহানগর সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, “আমরা এমন কোনো মামলার বিষয়ে কিছু জানি না। যদি আইনগতভাবে কিছু হয়, তা আইন মেনেই মোকাবিলা করা হবে।”

উল্লেখ্য, ৩১ মে বিকেলে নগরীতে জাপার একটি মিছিলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে দলটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com