1. dailyainerkantho@gmail.com : admin :
পঞ্চগড়ে বাংলাবান্দা মহাসড়কে দুই পাশে অবৈধ বালু, পাথর দুর্ঘটনা প্রতিরোধে অভিযান - dailyainerkantho
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:২৪|
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা, আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!! ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!! রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম

পঞ্চগড়ে বাংলাবান্দা মহাসড়কে দুই পাশে অবৈধ বালু, পাথর দুর্ঘটনা প্রতিরোধে অভিযান

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫,
  • 136 Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি : খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ে নির্মাণ সামগ্রী(বালি ও পাথর) সৃষ্ট দূর্ঘটনা প্রতিরোধ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার ১০ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর থেকে ভুতিপুকুর রাস্তায় দুপুর ১২. টা হতে দুপুর ০২.০০ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী(পাথর ও বালি) রাস্তার উপর সংরক্ষণ ও ট্রাক রাস্তার উপর লোড করার মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে ০৩(তিন) জন ব্যবসায়ীকে মোট ৩০,০০০/-(ত্রিশ হাজার ) ও ০২(দুই) জন ট্রাক চালককে ৪,০০০/-(চার হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়।
এছাড়া পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকায় বিকাল ৪.৩০ হতে বিকাল ৫.৩০ পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী(পাথর ও বালি) রাস্তার উপর সংরক্ষণের মাধ্যমে বায়ুদূষণ করার অপরাধে ০২(দুই) জন ব্যবসায়ীকে মোট ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়েছে। তেঁতুলিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আকাশ ও পঞ্চগড় সদর উপজেলায় সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহন মিনজি অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং উভয় স্থানে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর পক্ষ থেকে এ ধরণের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com