1. dailyainerkantho@gmail.com : admin :
পঞ্চগড়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা কমিটি গঠন - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:১৬|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

পঞ্চগড়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা কমিটি গঠন

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ৯, ২০২৫,
  • 128 Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি:খাদেমুল ইসলাম! পঞ্চগড় প্রতিনিধিঃ সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষাকবচ” এই স্লোগানকে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর পঞ্চগড় জেলা শাখার কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগড়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর জেলা কমিটি নতুনভাবে ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমেটি গঠন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধায় পঞ্চগড় শহরের পাটি সেন্টারের হল রুমে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে এম ফজলে নুর (বাচ্চু) ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তবিরুল ইসলাম মানিক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম ভুট্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে। সভার সভাপতিত্ব করেন এ কে এম ফজলে নুর (বাচ্চু) এবং সঞ্চালনা করেন রফিকুল ইসলাম ভুট্টু ও সাংবাদিক ডিজার হোসেন বাদশা।

সুশাসনবিষয়ক সেমিনার আয়োজন, নাগরিক সংলাপ, দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা নিয়ে সভায় বছর ব্যাপি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এর আগে সুজনের রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে নবনির্বাচিত পুরো কমিটির নাম ঘোঘনা করেন। কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোশারফ হোসেন, এম এ হান্নান, সেলিনা পারভিন, হেজারুল ইসলাম, যুগ্ন-সাধারন সম্পাদক ডিজার হোসেন বাদশা, জাহাংগীর আলম, কোষাধক্ষ্য ছাদেকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা ইমরান হোসেন রাজু, দপ্তর মাহাবুব আহসান, সাংস্কৃতিক গোপাল চন্দ্র, সেমিনার স্নিগ্ধা খন্দকার নেহা, সদস্য জহিরুল ইসলাম, হারুন অর রশীদ, মির্জা ছাদেকুল ইসলাম, শফিউল রিপন, শম্পা রায়, এম এ বাসেদ, রফিকুল ইসলাম, শাহদাত হোসেন, আফতাব হোসেন, মজিরুল হক ও রোকেয়া বেগম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com