1. dailyainerkantho@gmail.com : admin :
পঞ্চগড় জেলা ইউনিয়ন কমিটির নেতারা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি দিয়েছে - dailyainerkantho
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:৪৮|
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা, আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষিচিত্র!! ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ!! রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগ: বগুড়ায় এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম

পঞ্চগড় জেলা ইউনিয়ন কমিটির নেতারা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি দিয়েছে

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫,
  • 286 Time View

খাদেমুল ইসলাম,পঞ্চগড় জেলা প্রতিনিধি!
পঞ্চগড় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি প্রদান করেন জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা কমিটির নেতারা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।

এতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ প্রাচীন প্রতিষ্ঠান হিসেবে ১৮৭০ সালে থেকে জনগণকে সেবা দিয়ে আসছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে ইউপি প্রশাসনিক কর্মকর্তারা সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তথ্য অধিকার আইন ২০০৯ অনুসারে তথ্য প্রদানকারী কর্মকর্তা, জন্ম-মৃত্যু নিবন্ধনের অথরাইজড পার্সন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ইউপির ব্যাংক হিসাব ইউপি চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তার যৌথ স্বাক্ষরে পরিচালিত হয়। সার্বিক বিবেচনায় ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের কর্মপরিধি অত্যন্ত ব্যাপক ও গুরুত্বপূর্ণ।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ও চাকুরির বিধিমালা, ২০১১ অনুযায়ী সরাসরি নিয়োগের ক্ষেত্রে ইউপি প্রশাসনিক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক (২য় শ্রেণি) এবং বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৪তম গ্রেড। উক্ত বিধিমালার বিধি-১৩ এর বিধানাবলী সাপেক্ষে কোন কর্মচারীকে পরবর্তী উচ্চতর পদে পদোন্নতির জন্য বিবেচনা করা যেতে পারে মর্মে উল্লেখ আছে। তবে পদোন্নতির জন্য পরবর্তী উচ্চতর ধাপ/পদ কোনটি হবে তার স্পষ্ট কোন ব্যাখ্যা নেই। তাই ইউপি প্রশাসনিক কর্মকর্তারা পদোন্নতি হতে বঞ্চিত হচ্ছেন।

জেলা প্রশাসকের পক্ষে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলু স্মারকলিপি গ্রহন করেন। এ সময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পঞ্চগড় জেলা কমিটির সভাপতি আলিউল ইসলাম,সাধারন সম্পাদক হারুন অর রশিদ,প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহিম খলিলুর,কামরুজ্জামান,খলিলুর রহমান মামুন,নুরজাহান বেগম, রবিউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com