1. dailyainerkantho@gmail.com : admin :
পাহাড় ধস মোকাবিলায় হিল ভিডিপির সাহসিকতা ও জনসেবার অনন্য দৃষ্টান্ত - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ১:১৯|
শিরোনামঃ
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

পাহাড় ধস মোকাবিলায় হিল ভিডিপির সাহসিকতা ও জনসেবার অনন্য দৃষ্টান্ত

বেলায়েত চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫,
  • 110 Time View

গত ৭ জুলাই ২০২৫ তারিখ দিবাগত রাতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হামিদিয়াপাড়া গ্রামে প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে গুরুত্বপূর্ণ চলাচলের রাস্তা মাটি ও পাথরে ঢেকে পড়ে, যার ফলে এলাকাবাসীর যাতায়াত সম্পূর্ণভাবে ব্যাহত হয়। পরিস্থিতি আঁচ করে আজ ৮ জুলাই ২০২৫ তারিখ সকালে হিল ভিডিপি সদস্য মোঃ আলী হোসেন দৃঢ় মনোবল ও সাহসিকতার পরিচয় দেন। তাঁর নেতৃত্বে স্থানীয় হিল ভিডিপি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাহাড় ধসের মাটি ও পাথর কেটে সরিয়ে নেন। দীর্ঘ কয়েক ঘণ্টার কঠোর পরিশ্রমের পর তাঁরা রাস্তাটি পুনরায় চলাচলের উপযোগী করে তোলেন।

এই উদ্যোগে শুধু যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারই হয়নি, বরং প্রমাণ হয়েছে – দুর্যোগ মুহূর্তে হিল ভিডিপি সদস্যরা কেবল পাহাড়ি নিরাপত্তা নয়, জনসেবায়ও নিবেদিতপ্রাণ। মোঃ আলী হোসেন ও তাঁর দলের তাৎক্ষণিক ও সাহসী ভূমিকা স্থানীয়দের প্রশংসা অর্জন করেছে। বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে তাদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এ ধরনের কার্যক্রম হিল ভিডিপি সদস্যদের আন্তরিকতা ও জরুরি অবস্থায় দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা তুলে ধরে, যা দেশের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে নিরাপত্তা ও সহায়তার একটি অনন্য উদাহরণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com